• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মিরপুরে টিকাদান কেন্দ্রে মধ্যরাতে নিরাপত্তা ঘটনায়, ভবন গুঁড়িয়ে লুট কাতারে গ্রীষ্মকালীন নিষেধাজ্ঞা অমান্যকারী ৩৮৮ কর্মক্ষেত্র বন্ধ রাষ্ট্রদ্রোহের মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ইসলাম আটক ইরানের সব এয়ারলাইন বন্ধের কড়া হুঁশিয়ারি দিল যুক্তরাষ্ট্র দুর্গাপূজায় সরকারি কর্মচারীদের টানা ৭ দিনের ছুটির সুযোগ নিউইয়র্কে সাংবাদিকদের আড্ডায় মিলিত হলেন কাদের গণি চৌধুরী যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কের বরফ গলাতে ফিরল পান্ডা কূটনীতি নিউইয়র্কে বিশ্বনেতাদের উচ্চপর্যায়ের বৈঠকে কাতারের আমীর বরিশাল-ঢাকা রুটে প্রতিদিন ফ্লাইটের দাবি, স্মারকলিপি প্রদান কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রী তারেক রহমানের

কক্সবাজারে অস্ত্র চোরাচালান কারবারীর মূল নায়ক শাহীন র‍্যাবের হাতে আটক/দৈনিক ক্রাইম বাংলা।। 

মোহাম্মদ আমিন উল্লাহ আমিন,কক্সবাজার থেকে। / ২৮৭ পঠিত
আপডেট: রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩

মোহাম্মদ আমিন উল্লাহ আমিন।।
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার সিমান্ত এলাকায় র‍্যাব ১৫এর অভিযানিক দল ঈদগাঁও থানা পুলিশের সহযোগিতায় যৌথ অভিযান চালিয়ে চিহ্নিত অস্ত্র ব্যাবসায়ী মোঃ শাহিন প্রকাশ লালু নামের এক যুবক কে গ্রেফতার করেছে।
শনিবার ০২ সেপ্টেম্বর রাতে রশিদ নগর ইউনিয়নের মামুন মিয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার হয়।
জানা যায়, কক্সবাজার র‍্যাব ১৫ অভিযানিক দল গোপন সংবাদের বিত্তিতে অস্ত্র, হত্যা, মাদক মামলার দীর্ঘদিনের পালাতক আসামীকে ঈদগাঁও থানার অফিসার ইনর্চাজ ওসি মোঃ গোলাম কবিবের নের্তৃত্বে থানা পুলিশের সংগীয় ফোর্স বর্ণিত এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত শাহিন প্রকাশ লালু নামের যুবক ঈদগাঁও ইউনিয়নের মাছুয়া খালী এলাকার মোঃ আলী আহমেদের ছেলে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন ঈদগাঁও থানার অফিসার ইনর্চাজ ওসি মোঃ গোলাম কবির।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়,এই অস্ত্র দেশের বিভিন্ন জেলায় জেলায় ছড়িয়ে পড়েছে। সহজে হাতে পাওয়ায় তাঁর অনেক পরিচিতরা অস্ত্র কিনেছেন। সেই অস্ত্র পেয়ে অনেক অপকর্মের সদস্যরা আবারও সক্রিয় হয়ে উঠেছে।
ক্ষুদ্রাস্ত্র এবং হালকা অস্ত্র চালান করার জন্য বাংলাদেশের ভূমি ক্রমশ অনেক বেশি ব্যবহার করা হচ্ছে। যারা চোরাচালানি বা ছিনতাই এর সঙ্গে জড়িত, তারাও এ ধরনের ক্ষুদ্রাস্ত্র কিনছেন। এটা বন্ধের একমাত্র উপায় বিভিন্ন বাহিনীর মধ্যে সমন্বয় করা।
ঈদগাঁও থানার অফিসার ইনর্চাজ ওসি গোলাম কবির বলেন, র‍্যাব-১৫ অভিযানিক দল গোপন সংবাদের বিত্তিতে থানা পুলিশ যৌথ
 অভিযান চালিয়ে শাহিন কে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাটানো হয়েছে। এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত রাখতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
অস্ত্র ব্যবসায়ী শাহিনকে গ্রেফতার করায় থানা পুলিশদের ধন্যবাদ জানিয়েছেন এলাকাবাসী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ