• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

কক্সবাজারে নকল স্ট্যাম্প ও কোর্ট ফি বিক্রি, আটক ২জন/দৈনিক ক্রাইম বাংলা।। 

মোহাম্মদ আমিন উল্লাহ আমিন,কক্সবাজার থেকে। / ২৬৯ পঠিত
আপডেট: মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩

মোহাম্মদ  আমিন উল্লাহ আমিন,কক্সবাজার।।

কক্সবাজারে নকল স্ট্যাম্প ও কোর্ট ফি বিক্রির অপরাধে দু’জনকে আটক করা হয়েছে।

সোমবার (১১ সেপ্টেম্বর) বিকালে কক্সবাজার আদালত এলাকায় চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুনের নেতৃত্বে এক অভিযানে তাদের আটক করা হয়।

আটক স্ট্যাম্প ভেন্ডার মালেক ও প্রকাশ সুকুমার প্রকাশ ভেন্ডারের কর্মচারী। তারা শহরের ঘোনারপাড়া এলাকার বাসিন্দা।

কক্সবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির মো: শাহজাহান নূরী জানান, আদালত এলাকায় কিছু লোক নকল স্ট্যাম্প ও কোর্ট ফি বিক্রি করছে বলে সংবাদ পেয়ে পরে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আকতার জাবেদ ও মুহাম্মদ এহসানুল ইসলাম অভিযান চালিয়ে উপরোক্ত দুজনকে আটক করেন। তাদের কাছ থেকে দুইটাকা, পাঁচ টাকা ও দশ টাকাসহ বিভিন্ন মূল্যমানের নকল কোর্ট ফি উদ্ধার করা হয়েছে।

আটক দুজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা বলে মামলা করে কক্সবাজার সদর মডেল থানায় সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ