• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন সম্ভাবনা, জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি

কক্সবাজারের রামুতে ২টি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা/দৈনিক ক্রাইম বাংলা।। 

মোহাম্মদ আমিন উল্লাহ আমিন,কক্সবাজার থেকে। / ২৮১ পঠিত
আপডেট: বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩

মোহাম্মদ আমিন উল্লাহ আমিন।।

কক্সবাজারের রামুতে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ২টি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা ও ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। রামু উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা মুস্তফার নেতৃত্বে মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর সকাল সাড়ে ১১ টায় রামুর গর্জনিয়া বাজার এবং চৌমুহনী স্টেশনে এ অভিযান চালানো হয়।

রামু উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা মুস্তফা জানিয়েছেন, অভিযানে গর্জনিয়া বাজারের ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা ও সীলগালা, কচ্ছপিয়া হেলথ এন্ড ডায়াগনস্টিক সেন্টার সীলগালা, সেবা ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরে রামু চৌমুহনী স্টেশনে ডক্টরস প্যাথলজি সেন্টারকে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং এক মাসের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে নির্দেশ দেয়া হয়।
অভিযানে প্রসিকিউশন অফিসার হিসেবে উপস্থিত ছিলেন- রামু উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মমতাজ উদ্দিন। তিনি জানান- জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে। আনসার সদস্যরা অভিযান চলাকালে সার্বিক সহয়তায় উপস্থিত ছিলেন ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ