• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ছয় দিনে হরমুজ প্রণালি খোলার শর্ত দিল ইরান জেট ফুয়েলের দাম বাড়লেও ভাড়া বাড়বে না কাতার এয়ারওয়েজের হরমুজ প্রণালিতে পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রাখার ঘোষণা ইরানের তদবির ও অনিয়মের বেড়াজালে বন্দি বিমান বাংলাদেশ এয়ারলাইনস আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত জাতিসংঘে ড. খলিলের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান পুলিশ কাজ না করলে দেখার দায়িত্ব আমার: সমাজকল্যাণমন্ত্রী ২০২৭ সালে হজ-ওমরাহ যাত্রী নিয়ে ফিরছে মালয়েশিয়ার রায়ানি এয়ার কাতারে চাকরির সুযোগ, আবেদনকালে অর্থ লেনদেনে সতর্কবার্তা অক্টোবরের তৃতীয় সপ্তাহে চালু হতে যাচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর

স্ত্রী ও শ্বশুরকে কুপিয়ে হত্যা করেছে জামাতা, গুরুতর আহত শাশুড়ি/দৈনিক ক্রাইম বাংলা।। 

হাবিবুর রহমান।। / ২১৪ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩

হাবিবুর রহমান,লক্ষীপুর প্রতিনিধি।।

লক্ষ্মীপুরের রামগতির চর বাদাম এলাকায় পারিবারিক বিরোধের জের ধরে স্ত্রী রাশেদা বেগম (২২) ও শ্বশুর আবুল বাশারকে (৫৫) কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে জামাতার বিরুদ্ধে।
স্ত্রী ও শ্বশুরকে কুপিয়ে হত্যা করেছে জামাতা, গুরুতর আহত শাশুড়ি

পারিবারিক কলহের জেরে রাশেদার স্বামী সুমন (৩২) এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয়রা।

বুধবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় চর বাদাম ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চৌরাস্তা মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় শাশুড়ী আঙ্কুরের নেছা (৪৫) গুরুতর আহত হয়েছেন। তাকে সংকটাপন্ন অবস্থায় নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইমস এন্ড অপস) হাসান মোস্তফা দুই জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানায়, সুমন তার শ্বশুর আবুল বাশারের কাছ থেকে যৌতুক দাবি করতো। এই বিষয়টি নিয়েই স্ত্রী-শ্বশুর এবং শাশুড়িকে ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। এতে ঘটনাস্থলেই স্ত্রী রাশেদা ও শ্বশুর আবুল বাশার নিহত হন ৷ এসময় গুরুতর আহত হন শাশুড়ি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ