• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নিউইয়র্কে আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলোর সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইওর বৈঠক জাতিসংঘে ইসরাইলের আগ্রাসী নীতির বিরুদ্ধে জর্ডান ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, ১০৩টি অনাপত্তি সনদ বাতিল সংযুক্ত আরব আমিরাতের বিমানবন্দরে ফ্লাইট বিপর্যয়, ভোগান্তিতে হাজারো যাত্রী রেলের ভাড়া বাড়ছে কিনা, যা জানালেন মন্ত্রী তারেক রহমানের বিনয় ও সংযম: রাষ্ট্র পরিবর্তনের নতুন আশা পাকিস্তান সীমান্তে রাতভর গোলাবর্ষণ: নতুন করে উত্তেজনা ইরানের সাথে আঞ্চলিক নিরাপত্তা কাঠামো গড়ার আহ্বান কাতারের প্রধানমন্ত্রীর স্থানীয় সরকার নির্বাচন এ বছর নয়, জানালেন প্রতিমন্ত্রী

বদলগাছীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু,স্বামী পলাতক/দৈনিক ক্রাইম বাংলা।। 

আসাদুজ্জামান ভুট্টু।। / ২৫২ পঠিত
আপডেট: মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩

আসাদুজ্জামান ভুট্টু, বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি।

নওগাঁ জেলার বদলগাছীতে গৃহবধূর রহস্যজনক এক মৃত্যু নিয়ে এলাকায় ব্যাপক তোলপাড় চলছে।এটা স্বাভাবিক মৃত্যু নাকি হত্যা এ নিয়ে জনমনে চলছে নানা প্রশ্ন।
ঘটনা সূত্রে জানা যায়,বদলগাছী উপজেলা সদরের ৫নং কোলা ইউনিয়নের কেশাইল গ্রামের গৃহবধূ জেসমিন আক্তার সুমি (২৫)।সে গতকাল ১৫ সেপ্টেম্বর, সোমবার দিবাগত রাতে (ভোরে)মারা যায়।সুস্থ্য স্বাভাবিক একটা মেয়ে হঠাৎ কীভাবে মারা যায় এ নিয়ে এলাকাবাসীর মাঝে চলছে নানা গুঞ্জন।

মৃত সুমির স্বামী কোলা ইউপির কেশাইল গ্রামের গ্রাম পুলিশ সিরাজুল ইসলামের ছেলে সোহেল রানা।তিনি কার্য সহকারী উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস বদলগাছীতে আউটসোর্সিং এ কর্মরত আছেন।স্ত্রীর মৃত্যুর পর থেকে তিনি ও বাড়ি থেকে পালিয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক কিছু গ্রামবাসী জানান, সোহেল ও সুমির মধ্যে প্রায় ঝগড়া বিবাদ লেগেই থাকতো আজ ভোরে আমরা শুনতে পাই সুমি মৃত্যুবরণ করেছে।
এ বিষয়ে মৃত সুমির মায়ের কাছে জানতে চাইলে তিনি জানান,সাত বছর আগে সুমি ও সোহেলের বিয়ে হয়।তাদের একটি শিশু কন্যা আছে। নাম সমিহা (৩)। তবুও সোহেল অন্য মেয়ের সঙ্গে পরকীয়া সম্পর্ক করতো। আমার মেয়ে জানতে পারায় সোহেল তাকে হত্যা করে পালিয়েছে। আমরা তার বিচার চায়।
এ বিষয়ে মৃত সুমির শাশুড়ীর (সোহেলের মা)কাছে জানতে চাইলে তিনি জানান, আমার পুত্রবধূ চাকরি করতে চাইতো কিন্তু আমার ছেলে চাকরি করতে দিবেনা, এ নিয়ে তাদের মধ্যে গতকাল ঝগড়া বিবাদ হয়েছে। এরপর কী হয়েছে আমরা জানিনা।

এ বিষয়ে মৃত সুমির কন্যা শিশু সামিহার কাছে জানতে চাইলে শিশু সামিহা জানায়, কালকে রাতে আব্বু আম্মু ঝগড়া করেছিল।পরে আব্বু আম্মুকে হাত দিয়ে মারে আর আম্মুর অসুখ হয়।

এ বিষয়ে বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাঃ আতিয়ার রহমান এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, লাশ ময়নাতদন্তের জন্য নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং উক্ত বিষয়ে বদলগাছী থানায় একটি আত্মাহত্যা প্ররোচনা মামলা দায়ের করা হয়েছে।ময়নাতদন্তের রিপোর্ট দেখে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ