• বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সবুজ ভবিষ্যৎ গড়তে কলাপাড়ায় ২ হাজার ৩৪০টি গাছের চারা বিতরণ নিজের পালিত বলি মহিষের হামলায় প্রাণ গেল কৃষকের, শোকের ছায়া কলাপাড়ায় দক্ষিণাঞ্চলের উন্নয়নে ৯ দফা দাবি: ৩০ কিলোমিটারজুড়ে নজিরবিহীন মানববন্ধন প্রত্যয় আইডিয়াল স্কুলে বর্ণাঢ্য বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা, বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কালিগঞ্জে মাছের ঘেরের সামনে যুবকের মরদেহ, জমি-সংক্রান্ত বিরোধে হত্যার অভিযোগ পরিবারের প্রধানমন্ত্রীর সঙ্গে জাইকা প্রতিনিধিদলের বৈঠক: উন্নয়ন প্রকল্প, জ্বালানি সহায়তা ও রোহিঙ্গা ইস্যুতে গুরুত্ব হলি আর্টিজান হামলার ১০ বছর: সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশের ‘জিরো টলারেন্স’ নীতি পুনর্ব্যক্ত আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে সাতক্ষীরায় জামায়াতের যুববিভাগের সচেতনতামূলক র‍্যালি বেইজিংয়ে শি জিনপিং–তারেক রহমান বৈঠক: বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় নেওয়ার প্রত্যাশা বাংলাদেশের উন্নয়নে চীন থাকবে বিশ্বস্ত বন্ধু’—প্রধানমন্ত্রী তারেক রহমানকে শি জিনপিংয়ের আশ্বাস

কক্সবাজারে পাহাড় – সমুদ্র দেখতে চালু করা হচ্ছে হেলিক্যাপ্টার রাইড/দৈনিক ক্রাইম বাংলা।। 

মোহাম্মদ আমিন উল্লাহ আমিন,কক্সবাজার থেকে। / ২২০ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩

মোহাম্মদ আমিন উল্লাহ আমিন।। 
কক্সবাজারে পাহাড়-সমুদ্র ও প্রকৃতির রূপ দেখতে পর্যটক এবং স্হানীয়দের জন্য চালু করা হচ্ছে বার্ডস আই ভিউ হেলিকপ্টার রাইড সার্ভিস।
বুধবার ২০ সেপ্টেম্বর সন্ধ্যা ৭ টায় কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রেস কনফারেন্সের বক্তব্যে একথা বলেন কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ শাহীন ইমরান।
পর্যটন দিবস ২০২৩ উপলক্ষে কক্সবাজারে আগামী ২৭ সেপ্টেম্বর থেকে অনুষ্ঠিতব্য সপ্তাহব্যাপী পর্যটন মেলা ও বীচ কার্নিভাল উপলক্ষে জেলা প্রশাসন আয়োজিত প্রেস কনফারেন্সে তিনি এ কথা বলেন।
পর্যটন মেলার পুরো অনুষ্ঠান সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত রাখা হবে।সপ্তাহব্যাপী এই পর্যটন মেলায় সবার আন্তরিক সহযোগিতা ও অংশগ্রহণ চাই। বিশেষ করে যেসব হোটেল রেস্তোরাঁ ছাড়ের ঘোষণা দিয়েছে তা বাস্তবায়ন করছে কিনা, তদারকি করা হবে। পর্যটকরা যাতে নির্বিঘ্নে ভ্রমণ করতে পারে, বিশ্ব দরবারে কক্সবাজারের মানমর্যাদা বাড়ে, সেদিকে আমাদের দৃষ্টি রাখতে হবে।
সভায় বক্তব্য দেন পৌর মেয়র মোঃ মাহবুবুর রহমান চৌধুরী।তিনি বলেন, বীচ কার্নিভাল উপলক্ষে পৌর পরিষদের প্রস্তুতি রয়েছে। নিজের দায়িত্ব মনে করে আমরা কাজ শুরু করেছি।
পুলিশ সুপার মোঃ মাহফুজুল ইসলাম, বলেন মেলা ও আগত পর্যটকদের সার্বিক নিরাপত্তা বিধানে জেলা পুলিশ তৎপর থাকবে।ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের পুলিশ সুপার মোঃ জিল্লুর রহমান পর্যটন মেলা ও বীচ কার্নিভাল ঘিরে তাদের ব্যাপক প্রস্তুতির কথা জানান পর্যটক সংক্রান্ত যে কোন প্রয়োজনে ট্যুরিস্ট পুলিশের কন্ট্রোল রুমের ০১৩২০১৬০০০০ নাম্বারে যোগাযোগের আহবান করেন তিনি।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ জাহিদ ইকবাল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিভীষণ কান্তি দাস,অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তাপ্তি চাকমা ও অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ ইয়ামিন হোসাইনসহ প্রশাসনের সংশ্লিষ্ট কর্তাব্যাক্তিগণ উপস্থিত ছিলেন।হোটেল মোটেল মালিক সমিতি, কটেজ মালিক সমিতি, রেস্টুরেন্ট মালিক সমিতি, ট্যুর অপারেটর এসেসিয়েশন নেতৃবৃন্দ ও বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দ প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ