• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন সম্ভাবনা, জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি

কলাপাড়ার ব্যবসায়ির হাত পায়ের রগ কর্তন/দৈনিক ক্রাইম বাংলা।। 

মোঃ নাহিদুল হক, কলাপাড়া(পটুয়াখালী)থেকে / ৩১৫ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩

মোঃ নাহিদুল হক,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।।

পটুয়াখালীর কলাপাড়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে সন্ত্রাসী হামলায় মো.হালিম হাওলাদার (৪৫) নামের এক ব্যবসায়ি গুরুতর জখম হয়েছে। তারা বাম হাত ও ডান পায়ের রগ কেটে দিয়েছে।এছাড়া শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে মারত্মক জখম করে। এ ঘটনাটি ঘটেছে
বুধবার রাত ৯ টার দিকে উপজেলার মৎস্য বন্দর আলীপুরের একটি রেস্তোরাঁয়। এ ব্যাপারে বৃহস্পতিবার দুপুরে মো.হালিম হাওলাদারের ছোটভাই মোস্তফা
হাওলাদার বাদী হয়ে শাহীন হাওলাদারকে প্রধান আসামী করে ৬ জনের নামে মহিপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। তবে পুলিশ এখনও পর্যন্ত কোন আসামী গ্রেফতার করতে পারেনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, হালিম হাওলাদার আলীপুর বন্দরের একজন ব্যবসায়ি। সে একটি রেস্তরাঁয় বসে নাস্তা খাচ্ছিলেন। এসময় সন্ত্রাসীরা হাতে চাপাতি নিয়ে রেস্তোরাঁয় প্রবেশ করে ফিল্মি স্টাইলে হামলা চালিয়ে দ্রুত সটকে পড়ে।তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে কুয়াকাটা ২০ শয্যা হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় ওই রাতে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশালে পাঠানো হয়।
মহিপুর থানার ওসি মো.ফেরদাউস আলম খান জানান, এঘটনায় ৬ জনের নাম উল্লেখ করে একটি মামলা হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ