• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

তালতলীতে বিশ্ব নদী দিবস পালিত/দৈনিক ক্রাইম বাংলা।।

মোঃ কামাল মিয়া।। / ২৩৩ পঠিত
আপডেট: রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩

মোঃ কামাল মিয়া।।

নদী একটি জীবন্ত সত্তা আসুন এর অধিকার নিশ্চিত করি” এ স্লোগানকে সামনে রেখে নদী-খাল রক্ষায় সচেতনতা বাড়াতে বরগুনার তালতলী শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে পালিত হয়েছে বিশ্ব নদী দিবস।

রোববার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলার নিশান বাড়িয়া ইউনিয়নের শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত সংলগ্ন তিন নদীর মোহনায় ওয়াটারকিপার্স বাংলাদেশ, জাতীয় নদী জোট ও শুভসন্ধ্যা সুরক্ষা কমিটির যৌথ উদ্যোগে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধন ও আলোচনা সভায় বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান ড. কামরুজ্জামান বাচ্চু মিয়া , ওয়াটারকিপার্স বাংলাদেশ এর তালতলী সমন্বয়ক আরিফুর রহমান।

এ সময় বক্তারা বলেন, পায়রা নদীসহ তালতলী উপজেলার বিভিন্ন খাল দখল ভরাটের ফলে খালের অধিকাংশ এলাকা সংকুচিত হয়েছে। খালের স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছে। জেলেদের হৃদপিণ্ড হিসেবে খ্যাত পায়রা নদীতে ভরা মৌসুমেও ইলিশ নেই। তাপ বিদ্যুৎ কেন্দ্রের ময়লা ফেলা হচ্ছে পায়রা নদীতে বগিরদোনা খালটি দখল ও ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। এই খালটিবেশিরভাগই ময়লা পলিথিন এবং টয়লেটের বর্জ্য ফেলা হচ্ছে এছাড়াও ড্রেনের ময়লা পানি গিয়ে মিশছে নদীতে। এসব কারণে একদিকে যেমন কমছে নদীর প্রশস্ততা, সেইসঙ্গে মাছসহ জলজ প্রাণী ও পরিবেশ হুমকির মুখে পড়ছে।অন্যদিকে উপজেলার কচুপাত্রা খালের কচুরিপানা জমে পানি পচে গেছে। যার কারণে দুর্গন্ধে পরিবেশ দূষিত হচ্ছে ওই পানি ব্যবহার করতে পারছেন না স্থানীয়রা। ময়লা-আবর্জনার জন্য নদী আশীর্বাদের পরিবর্তে অভিশাপ হয়ে দাঁড়িয়েছে।খাল দখল দূষণ মুক্ত করতে প্রশাসনের কাছে আহ্বান করেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ