• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত জাতিসংঘে ড. খলিলের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান পুলিশ কাজ না করলে দেখার দায়িত্ব আমার: সমাজকল্যাণমন্ত্রী ২০২৭ সালে হজ-ওমরাহ যাত্রী নিয়ে ফিরছে মালয়েশিয়ার রায়ানি এয়ার কাতারে চাকরির সুযোগ, আবেদনকালে অর্থ লেনদেনে সতর্কবার্তা অক্টোবরের তৃতীয় সপ্তাহে চালু হতে যাচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি: নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন জাতিসংঘের ভাষণে মামদানিকে নিশানা করতে পারেন নেতানিয়াহু জাতিসংঘ মহাসচিবের সঙ্গে কাতারের আমীরের গুরুত্বপূর্ণ বৈঠক

তালতলীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু,হাসপাতালে আনতে গিয়ে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন আহত/দৈনিক ক্রাইম বাংলা।। 

এস এম নাসির মাহমুদ।। / ২১৬ পঠিত
আপডেট: মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩

এস এম নাসির মাহমুদ,আমতলী (বরগুনা)।।

তালতলী উপজেলার জয়ালভাঙ্গা গ্রামের আমিনুল ইসলামের এক বছরের শিশু পুত্র শাহজালাল পুকুরে ডুবে মারা গেছে। এ শিশুকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার সময় তাকে বহনকারী মোটর সাইকেল ও বিপরীত দিক থেকে আসা অন্য একটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে হায়দার বিন রশিদ (৪৫) ও বেল্লাল (৪০) নামের দুই ব্যাক্তি আহত হয়েছে। গুরুতর আহত দুই ব্যাক্তিকে সংঙ্কটজনক অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করা হয়েছে। ঘটনা ঘটেছে মঙ্গলবার দুপুর ১২ টার দিকে।
জানাগেছে, উপজেলার জলায়ভাঙ্গা গ্রামের আমিনুল ইসলামের শিশুপুত্র শাহজালাল পরিবারের সকলের অজান্তে বাড়ীর পাশের পুুকুরে পড়ে যায়। তাকে না মেয়ে পরিবারের লোকজন খেঁাজাখঁুজি করতে থাকে। দুই ঘন্টা পরে স্বজনরা পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করে। পরে ওই শিশুটিকে মোটর সাইকেলে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার সময় আমতলী-কুয়াকাটা সড়কের ছুরিকাটা নামক স্থানে বিপরীত দিক থেকে আসা অন্য একটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে হায়দার বিন রশিদ ও বেল্লাল হোসেন নামের দুই ব্যাক্তি গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ কাঙ্খিতা মন্ডল তৃণা শিশুটিকে মৃত্যু ঘোষনা করেন এবং আহত দুজনকে সংঙ্কটজনক অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করেছে।
আহত বেল্লাল বলেন, শিশু শাহজালাল আমার নাতি হয়। ওকে পুকুর থেকে উদ্ধার করে হাসপাতালে আনার সময় দুই মোটর সাইকেলের সংঘর্ষ হয়।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ কাঙ্খিতা মন্ডল তৃণা বলেন, শিশুটিকে হাসপাতালে আনার পুর্বেই মারা গেছে। ওই শিশুকে বহনকারী মোটর সাইকেলে আহত দুইজনকে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ