• রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৫২ থানায় সম্মেলন বাস্তবায়নে সাংগঠনিক উন্নয়ন সভার উদ্যোগ বাংলাদেশ প্রেসক্লাব ঢাকা মহানগরের চুনারুঘাটে পুত্রবধূর ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুরের বিরুদ্ধে মামলা, ঘরে আগুন দেওয়ারও অভিযোগ শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার অভিযোগে ঢাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ, নিরাপত্তা নিশ্চিতের দাবি আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুতির আহ্বান জামায়াত আমিরের জুলাই স্মৃতি জাদুঘরে সংরক্ষিত হবে বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস: প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাসের কর্মমূল্যায়নে মন্ত্রিসভায় বড় রদবদলের আভাস, পরিবর্তনের তালিকায় একাধিক মন্ত্রী-প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীকেন্দ্রিক অভিযোজন কৌশল, সহনশীল বাংলাদেশ গড়তে বড় বিনিয়োগ ফ্রি কোটা অর ডাই’ লিখে রাজপথে প্রতিবাদের প্রতীক: জুলাই আন্দোলনের সাহসী মুখ আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে’—এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিভেদের রাজনীতি চললে স্বৈরাচারের ফেরার সুযোগ তৈরি হবে’—রুহুল কবির রিজভী

কুয়াকাটায় বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি/দৈনিক ক্রাইম বাংলা।। 

মোঃ নাহিদুল হক, কলাপাড়া(পটুয়াখালী)থেকে / ২৩২ পঠিত
আপডেট: বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩

মোঃ নাহিদুল হক,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।

পটুয়াখালীর কলাপাড়ার কুয়াকাটায় বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
বুধবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় কুয়াকাটা পৌরসভা কার্যালয় হতে র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে আলোচনা সভা শুরু হয়। এ সময় পায়রা উড়িয়ে তিনদিনের পর্যটন মেলা ও কনসার্টের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিচ ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মো. জাহাঙ্গীর হোসেন। পটুয়াখালী জেলা প্রশাসন ও কলাপাড়া উপজেলা
প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে সহযোগিতায় রয়েছে কুয়াকাটা পৌরসভা,হোটেল মোটেল ওনার্স অ্যাসোসিয়েশন ও টোয়াক।
অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিচ ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মো.জাহাঙ্গীর হোসেন বলেন, কুয়াকাটা বিশ্বের এমন একটি সমুদ্র সৈকত যেখানে দাঁড়িয়ে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখা
যায়। তাই আমাদের সবার দায়িত্ব কুয়াকাটাকে রক্ষা করা। বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আমরা তিনদিনের মেলার আয়োজন করেছি। কুয়াকাটায় আসা পর্যটকরা যেন
বাড়তি বিনোদন এবং সুযোগ সুবিধা পেতে পারে। এ সময় কুয়াকাটায় পর্যটক সংশ্লিষ্ট ব্যবসায়ীদের আরও পরিচ্ছন্ন থাকার পরামর্শ দেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ