• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে জামায়াত থেকে বহিষ্কৃত এমপি গাজী নজরুল, ব্যবস্থা নিতে সিইসিকে চিঠি মানবসেবার অঙ্গীকারে লায়ন্স ক্লাব অব ঢাকা রয়্যাল গ্রিনে নতুন নেতৃত্ব কলাপাড়ায় ঘর থেকে ডেকে নিয়ে যুবককে মারধরের অভিযোগ, আহত মা-ছেলে হাসপাতালে

জুতোই কাল কিশু রামিশার জীবনে ২৪ ঘন্টা পর লাশ উদ্ধার/দৈনিক ক্রাইম বাংলা।। 

আসাদুজ্জামান ভুট্টু।। / ২৩৯ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩

মোঃআসাদুজ্জামান ভুট্টু,বদলগাছি,নওগাঁ (প্রতিনিধি)।।

নওগাঁর বদলগাছীতে শিশু রামিশার(৪) জীবনে কাল হলো ভরা নদীতে ভেসে যাওয়া জুতো। দুই শিশু এক সাথে খেলা ধুলা করছিল। এর পর তারা নদীতে হাত-পা ধুতে যায়। রামিশার একটি জুতো নদীর পানিতে ভেসে যায়। রামিশা জুতোটি ধরার চেষ্টা করে। এ সময় নিজেই ভেসে যায় নদীর পানিতে। ঘটনাটি ঘটেছে বালুভরা ইউপির পালশা গ্রামে।

তথ্য সংগ্রহকালে থানা পুলিশ ও গ্রামবাসী জানায়, পালশা গ্রামের নিচ দিয়ে বয়ে গেছে ছোট যমুনা নদী। বাঁধের নিচেই রয়েছে মাদ্রাসা। মাদ্রাসার নিচেই নদীর ঘাট, গ্রামের লোকজন নদীতে গোসল করে। বুধবার বেলা ৩টার দিকে সেই ঘাটের উপর দুই শিশু খেলাধুলা করছিল। এর এক পর্যায়ে তারা নদীর ধারে হাত-পা ধৌত করতে যায়। এ সময় রামিশার ভেসে যাওয়া জুতো ধরতে গিয়ে নিজেই ভেসে যায় নদীতে। অপর শিশুটি ছুটে গিয়ে তাঁর বাড়িতে গিয়ে জানায়। সবাই ছুটে এসে নদীতে নামলেও রামিশার খোঁজ মিলেনি। খবর পেয়ে ছুটে যায় থানা পুলিশ। আসে ফায়ার সার্ভিস কর্মী ও ডুবুড়ি দল। সবাই চেষ্টা করে গতকাল সন্ধান মিলেনি।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সকাল থেকে আবারো শুরু হয় উদ্ধার অভিযান। বেলা ৪টার দিকে কটকবাড়ি ব্রীজের নিকট থেকে শিশুর ভাসমান লাশ উদ্ধার করে থানা পুলিশ। শিশুকে হারিয়ে মা-বাবা মানষিক ভারসাম্য হারিয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ