• বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ছয় মাসের কর্মমূল্যায়নে মন্ত্রিসভায় বড় রদবদলের আভাস, পরিবর্তনের তালিকায় একাধিক মন্ত্রী-প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীকেন্দ্রিক অভিযোজন কৌশল, সহনশীল বাংলাদেশ গড়তে বড় বিনিয়োগ ফ্রি কোটা অর ডাই’ লিখে রাজপথে প্রতিবাদের প্রতীক: জুলাই আন্দোলনের সাহসী মুখ আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে’—এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিভেদের রাজনীতি চললে স্বৈরাচারের ফেরার সুযোগ তৈরি হবে’—রুহুল কবির রিজভী জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর মিঠা পানির মাছে উত্তরবঙ্গের সাফল্য, রাজশাহী এখন দেশের অন্যতম বৃহৎ সরবরাহ কেন্দ্র বিশ্বচ্যাম্পিয়ন এমআইএসটি দলকে প্রধানমন্ত্রীর সংবর্ধনা, তরুণ উদ্ভাবকদের পাশে থাকার ঘোষণা সৌদি প্রতিরক্ষা জোটে যোগ মানেই ইরানবিরোধী অবস্থান নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তিন মাস পর আবার এলপিজির দাম বৃদ্ধি, ১২ কেজি সিলিন্ডার ৭০ টাকা বেড়ে ১,৫৯৮ টাকা

কলাপাড়ায় বর্নাঢ্য আয়োজনে আপন নিউজ’র প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন/দৈনিক ক্রাচ ক্রাইম বাংলা।। 

মোঃ নাহিদুল হক, কলাপাড়া(পটুয়াখালী)থেকে / ২১৪ পঠিত
আপডেট: রবিবার, ১ অক্টোবর, ২০২৩

মোঃ নাহিদুল হক,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।

পটুয়াখালীর কলাপাড়ায় বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আপন নিউজ বিডি ডট কম এর প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।
৬ বছরে পদার্পন উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা, দোয়া-মোনাজাত ও কেক কেটে এ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। রোববার (১ অক্টোবর) সকালে কলাপাড়া প্রেস ক্লাব চত্বর থেকে একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। এতে রাজনৈতিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও আপন নিউজের পাঠক প্রিয়রা অংশগ্রহন করেন। পরে
প্রেসক্লাব হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আপন বিডি ডট কম এর সম্পাদক ও প্রকাশক এস. এম আলমগীর সিকদার। অনুষ্ঠানে অতিথি
হিসেবে বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস.এম রাকিবুল আহসান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা পারভীন সীমা,
কলাপাড়া থানা ওসি তদন্ত মো. মোস্তাফিজুর রহমান, প্রেসক্লাব সভাপতি মো. হুমায়ুন কবির, সাধারন সম্পাদক এস.এম মোশারফ হোসেন মিন্টু, প্রবিন সাংবাদিক এনামুল হক, কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি এইচ.আর মুক্তা, সাবেক সভাপতি এস.কে রঞ্জন, কলাপাড়া পৌর ব্যবসায়ী সমিতি’র সভাপতি নাজমুল আহসান, সাংবাদিক ফোরামের সভাপতি ও আপন নিউজের বার্তা সম্পাদক মো. নুরুল আমিন এবং উপজেলা আওয়ামীলীগ নেত্রী সালমা কবির প্রমুখ। আলোচনা সভা শেষে ৫ পাউন্ডের কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এসময় কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, দপ্তর সম্পাদক মিলন কর্মকার রাজু, কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মো. নাহিদুল হক, সহ-সভাপতি ওমর ফারুক, সদস্য কবির তালুকদার, তুষার হালদার, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সদস্য রাসেল কবির মুরাদ, মো. ফোরকান সিকদার, মানব জমিন প্রতিনিধি শরিফুল হক শাহীন, বাংলাদেশ প্রতিদিন
পত্রিকার প্রতিনিধি উত্তম কুমার হাওলাদার, উপজেলা আওয়ামীলীগের সদস্য শুভ্রা চক্রবর্তী কল্যাণী, পৌর শহর ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান সুমন, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. রেহান উদ্দিন (রেহান) সহ রাজনৈতিক নেতা-কর্মী ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ