• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

কুয়াকাটায় ঢেউয়ের তোড়ে হারিয়ে যাওয়া জেলের মরদেহ উদ্ধার/দৈনিক ক্রাইম বাংলা।। 

মনির হাওলাদার।। / ২১৫ পঠিত
আপডেট: মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩

মনির হাওলাদার।।

কুয়াকাটা সাগর মোহনায় মাছ ধরতে গিয়ে ঢেউয়ের তোড়ে ট্রলার থেকে ছিটকে পড়ে ধুলাসার এলাকার আশাখালি সংলগ্ন এলাকায় নিখোঁজ সজিব (২৫) নামের এক জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুরে ধুলাসার ইউনিয়নের গঙ্গামতির ঝাউ বাগান সৈকত এলাকায় ভেসে আসে মরদেহটি। সজিব পটুয়াখালীর ছোট বিঘাই এলাকার লিটন শিকদারের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২ অক্টোবর) দুপুরে ধুলাসার এলাকার আসাখালি মোহনা থেকে মাছ ধরার উদ্দেশ্যে ট্রলারে করে সজিব তার স্ত্রীর বড় ভাই শাহিনের সঙ্গে সমুদ্রে যান। তখন ঢেউয়ের তোরে ট্রলার থেকে ছিটকে গিয়ে নিখোঁজ হন তিনি। পরবর্তী অনেক খোঁজা খুঁজি করেও তাকে পাওয়া যায়নি। মঙ্গলবার দুপুরে গঙ্গামতি এলাকায় জোয়ারে তার মরদেহ ভেসে আসে।
নৌ পুলিশ কুয়াকাটার ইনচার্জ দেলোয়ার হোসেন বলেন, সোমবার নিখোঁজের পরে আমরা জেলেদের সঙ্গে নিয়ে অনেক খোঁজাখুঁজি করি। কিন্তু তার কোনো সন্ধান পাওয়া যায়নি। তবে মঙ্গলবার জোয়ারের তোরে ভেসে ওঠে।

মহিপুর থানা ওসি ফেরদাউস আহম্মদ খাঁন বলেন. মহিপুর থানায় একটি ইউডি মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ