• বুধবার, ১৭ জুন ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মূলধারার রাজনীতি ও ব্যবসায় আরও সক্রিয় হোন’—যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের প্রতি ড. তিতুমীরের আহ্বান নিত্যপণ্যের কর প্রত্যাহার করে জনবান্ধব বাজেট দিয়েছি, মানুষের ভাগ্য বদলাতে চাই’—চকরিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান সিঙ্গাপুর বা কানাডা নয়, আমরা গড়তে চাই আরও ভালো বাংলাদেশ’—কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান সবুজে মোড়াবে কালিগঞ্জ: ৫ কিলোমিটার সড়কের পাশে ১০ হাজার গাছের চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন চট্টগ্রাম সেনানিবাসে ‘স্মৃতি অম্লান’ জাদুঘর পরিদর্শন করলেন প্রতিরক্ষা উপদেষ্টা সৌদি আরব থেকে ৪৯,৯৮২ জন বাংলাদেশি হাজির দেশে ফেরা সম্পন্নের পথে শিক্ষায় সর্বোচ্চ বিনিয়োগই উন্নয়নের মূল চাবিকাঠি: শিক্ষা মন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বড় লক্ষ্য: ২০৩০ সালে ২০ শতাংশ বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা স্বর্ণ ও স্বর্ণালংকার খাতে কর-ভ্যাট কমানোর প্রস্তাব ইরানের তেল অবকাঠামো দখলের হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

গুগল নিয়ে এলো পিক্সেল ৮ ও পিক্সেল ৮ প্রো/দৈনিক ক্রাইম বাংলা।

ক্রাইম বাংলা ডেস্ক / ২২২ পঠিত
আপডেট: শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩

নিউ ইয়র্কে ‘মেড বাই গুগল’ ইভেন্টে নতুন পিক্সেল ৮ ও পিক্সেল ৮ প্রো, পিক্সেল ওয়াচ ২, পিক্সেল বাডস প্রো, অ্যানড্রয়েড ১৪ ওএস উন্মোচন করেছে গুগল। ৬.৭ ইঞ্চি ডিসপ্লেসংবলিত পিক্সেল ৮ প্রোতে আছে ৫০ মেগাপিক্সেলের সেন্সর, পাঁচ গুণ বেশি জুম করার সুবিধাসহ ৪৮ মেগাপিক্সেলের টেলিফটো লেন্স ও ৪৮ মেগাপিক্সেলের আলট্রাওয়াইড ক্যামেরা। ফোনটির দাম শুরু হবে ৯৯৯ ডলার থেকে (এক লাখ ৯ হাজার ৮৯৮ টাকা)। ৬.২ ইঞ্চি ওএলইডি ডিসপ্লের পিক্সেল ৮ ফোনে আছে ৫০ ও ১২ মেগাপিক্সেলের আলট্রাওয়াইড ক্যামেরা। সেলফির জন্য আছে ১০.৫ মেগাপিক্সেলের ক্যামেরা। ফোনটির দাম শুরু হবে ৬৯৯ ডলার থেকে (৭৬ হাজার ৮৯৫ টাকা)। ২৪ ঘণ্টার ব্যাটারি লাইফসহ এসেছে পিক্সেল ওয়াচ ২। দাম শুরু হয়েছে ৩৪৯ ডলার থেকে (৩৮ হাজার ৩৯২ টাকা)। ডিভাইসগুলো বাজারে পাওয়া যাবে ১২ অক্টোবর থেকে। ফোনে কথা বলার সময় ব্যাকগ্রাউন্ড নয়েজ কমানোর ফিচারসহ এসেছে পিক্সেল বাডস প্রো। পাওয়া যাবে ১৯৯ ডলারে (২১ হাজার ৮৯১ টাকা)। উন্নত পাস কি সাপোর্ট, হেলথ ট্র্যাকিং সিস্টেম, কয়েকটি কাস্টমাইজেশন আপডেটসহ এসেছে অ্যানড্রয়েড ১৪ ওএস। এ ছাড়া ছবির ক্যাপশন, বাজারের লিস্ট লিখতে এবং ই-মেইলের তথ্য দিতে পারসোনাল এআই অ্যাসিস্ট্যান্ট ‘অ্যাসিস্ট্যান্ট উইথ বার্ড’ নিয়ে আসার ঘোষণাও দিয়েছে গুগল। সূত্র : দ্য ভার্জ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ