• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীকেন্দ্রিক অভিযোজন কৌশল, সহনশীল বাংলাদেশ গড়তে বড় বিনিয়োগ ফ্রি কোটা অর ডাই’ লিখে রাজপথে প্রতিবাদের প্রতীক: জুলাই আন্দোলনের সাহসী মুখ আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে’—এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিভেদের রাজনীতি চললে স্বৈরাচারের ফেরার সুযোগ তৈরি হবে’—রুহুল কবির রিজভী জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর মিঠা পানির মাছে উত্তরবঙ্গের সাফল্য, রাজশাহী এখন দেশের অন্যতম বৃহৎ সরবরাহ কেন্দ্র বিশ্বচ্যাম্পিয়ন এমআইএসটি দলকে প্রধানমন্ত্রীর সংবর্ধনা, তরুণ উদ্ভাবকদের পাশে থাকার ঘোষণা সৌদি প্রতিরক্ষা জোটে যোগ মানেই ইরানবিরোধী অবস্থান নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তিন মাস পর আবার এলপিজির দাম বৃদ্ধি, ১২ কেজি সিলিন্ডার ৭০ টাকা বেড়ে ১,৫৯৮ টাকা বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল’ ফার্ম নিয়োগ, দ্রুত দেশে ফেরানোর আশা সরকারের

ঝালকাঠিতে দৈনিক আমাদের সময় পত্রিকার কেক কেটে ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন/দৈনিক ক্রাইম বাংলা।। 

রিয়াজুল ইসলাম বাচ্চু।। / ২৫১ পঠিত
আপডেট: সোমবার, ৯ অক্টোবর, ২০২৩

রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি॥

ঝালকাঠিতে দৈনিক আমাদের সময় পত্রিকার ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

সোমবার (৯ অক্টোবর) বিকেলে জাতীয় সাংবাদিক সংস্থা ঝালকাঠি জেলা শাখার কার্যালয়ে দৈনিক আমাদের সময় জেলা প্রতিনিধি ও জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি মো: এমদাদুল হক স্বপনের সভাপতিত্বে ও সংস্থার সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম বাচ্চু’র সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার( প্রশাসন ও অর্থ) মো: আনোয়ার সাঈদ, জেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট মং এছেন, দৈনিক দূরযাত্রা পত্রিকার প্রকাশক ও সম্পাদক মো: জিয়াউল হাসান পলাশ, টেলিভিশন সাংবাদিক সমিতির সভাপতি মো: আজমীর হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক মো: শফিউল আজম টুটুল, যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি দুলাল সাহা।
এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক আ: আউয়াল গাজী, মো: মোতালেব হোসেন, এস এম রেজাউল করিম, মো: রুহুল আমীন রুবেল, রাজ্জাক পিন্টু, বশির আহমেদ খলিফা, মো: মিজানুর রহমান, মো: রুবেল খান, মো: বাবুল মিনা, মো: দেলোয়ার হোসেন, মো: নুরুজ্জামান, মো: রিয়াজ মোর্শেদ, মো: মাহাবুবুর রহমান প্রমুখ।
জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম ও অতিরিক্ত পুলিশ সুপার মো: আনোয়ার সাইদ সাংবাদিকদের নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “সাংবাদিকগণ প্রশাসনের বিভিন্ন কাজে সহায়তা প্রদান করে থাকেন। তারা নির্বাচনকালীন সময়ে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সামনে নির্বাচনে সাংবাদিকবৃন্দ প্রশাসনের সাথে একত্রিত হয়ে কাজ করবেন। ঝালকাঠি জেলা প্রশাসন সাংবাদিকদের সব ধরনের সহায়তা প্রদানে সচেষ্ট থাকবেন। তিনি আরো বলেন দৈনিক আমাদের সময় পত্রিকা পরিচ্ছন্ন সংবাদ পরিবেশন করে সুনাম অর্জন করেছে। তিনি পত্রিকাটির সাফল্য কামনা করেন।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ