• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

কলাপাড়ায় পাট গবেষণা উপ-কেন্দ্র সামনেই শ্রমিকদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন/দৈনিক ক্রাইম বাংলা।। 

মোঃ নাহিদুল হক, কলাপাড়া(পটুয়াখালী)থেকে / ২৩৩ পঠিত
আপডেট: মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩

মোঃ নাহিদুল হক,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।।

পটুয়াখালীর কলাপাড়ায় পাট গবেষণা ইনস্টিটিউট উপকেন্দ্রের সামনেই বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন শ্রমিকরা। স্থানীয় শ্রমিকদের বাদ দিয়ে বহিরাগত শ্রমিক নিয়োগ দিয়ে কাজ করানোর প্রতিবাদে মঙ্গলবার সকাল ১০ টার দিকে তার এ বিক্ষোভ করেছে। প্রায়
ঘন্টা ব্যাপী এ কর্মসূচীতে অর্ধশতাধিক শ্রমিকসহ স্থানীয় মানুষ অংশগ্রহন করেন। এ সময় বক্তব্য রাখেন, লিটন হাওলাদার, রুহুল আমিন হাওলাদার, মো.কুদ্দুস সিকদার প্রমুখ। বক্তারা উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারায় অবস্থিত পাট গবেষনা ইনিষ্টিটিউটে জমি দিয়ে সহায়তা করেছে এলাকাবাসী। তাই স্থানীয় শ্রমিকদের কাজ করার সুযোগ দেয়ার পাশাপাশি বহিরাগতদের নিয়োগ
বাতিলের দাবি জানান তারা। পাঠ গবেষণা ইনস্টিটিউট পাখিমারা উপ-কেন্দ্রের চলতি দায়িত্বে থাকা উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা তপন কুমার বলেন, এখানে অনিয়মিত দুই জন এবং নিয়মিত ১১ জন শ্রমিক কাজ করছে। বর্তমানে নতুন দুই জন শ্রমিক উর্ধতন কর্তৃপক্ষ নিয়োগ দিয়েছেন, এ বিষয় তার কিছুই করার নেই। নিয়োগ প্রক্রিয়ায় তার কোন হস্তক্ষেপের সুযোগ নেই বলে তিনি সাংবাদিকদের জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ