• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

রাতে পাহাড় কাটার দায়ে অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত/দৈনিক ক্রাইম বাংলা।। 

যোগেশ ত্রিপুরা (রামগড়)।। / ২৩৪ পঠিত
আপডেট: বুধবার, ১১ অক্টোবর, ২০২৩

যোগেশ ত্রিপুরা (রামগড়)।।

খাগড়াছড়ির জেলা রামগড় উপজেলার পৌরসভাধীন ৫ নং ওয়ার্ডের বৈদ্যটিলা নামক স্থানে রাত ১১টায় অবৈধ ভাবে পাহাড় কাটার দায়ে অভিযুক্ত পিতা- মৃত আবুল কাশেমের ছেলে মোঃ রাকিবুল ইসলাম(৩০) কে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদার করে ভ্রাম্যমাণ আদালত।
১০ অক্টোবর মঙ্গলবার রাত ১১টার সময় উপজেলা নির্বাহী অফিসার- নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতা আফরিন এই অর্থদণ্ড প্রদান করেন।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়- গোপন তথ্যের ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচালনা কালে পাহাড় কাটার অপরাধে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ৬(খ) ধারা ভঙ্গ করার অপরাধে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী উপজেলা নির্বাহী অফিসার -নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতা আফরিন এ প্রতিনিধিকে জানান-পরিবেশ বিধ্বংসী পাহাড় কাটা আনুগত্য দণ্ডনীয় অপরাধ। উপজেলার সর্বত্র অবৈধ ভাবে পাহাড় কাটা, কৃষি জমির টপসয়েল কাটা ও বালু উত্তোলনের এসব কার্যকলাপের সাথে জড়িতদের আইনের আওতায় এনে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং এদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ