• রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় বিএনপি সভাপতিকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ, আইনি পদক্ষেপের ঘোষণা নতুন প্রজন্মকে গড়ে তুললেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ৭২ একর খাসজমি বন্দোবস্তে দায় প্রমাণিত, সাবেক ইউএনও শহিদুল হকের এক বছরের বেতন বৃদ্ধি স্থগিত কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে

আগামী নির্বাচনে কাকে ভোট দিবেন সেটি নিজের বিবেককে জিজ্ঞেস করুন: ধর্ম প্রতিমন্ত্রী/দৈনিক ক্রাইম বাংলা।। 

দৈনিক ক্রাইম বাংলা ডেস্ক।। / ২৬৮ পঠিত
আপডেট: বুধবার, ১১ অক্টোবর, ২০২৩

দৈনিক ক্রাইম বাংলা ডেস্ক।। 

আগামী নির্বাচনে কাকে ভোট দিবেন সেটি নিজের বিবেককে জিজ্ঞেস করতে বললেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। তিনি বলেছেন, আগামী নির্বাচনে কাকে ভোট দেবেন, তা আপনার বিবেককে জিজ্ঞেস করুন। কে বেশি অপরাধ করেছে, কে কম অপরাধ করেছে সেটা আপনারা বিবেক দিয়ে বুঝে আগামী নির্বাচনে ভোট দেবেন। আজ বুধবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ‘আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশ’ আয়োজিত তৃতীয় কেন্দ্রীয় প্রতিনিধি সম্মেলনে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে ধর্ম প্রতিমন্ত্রী আরও বলেন, যা সত্য তা বলা উচিত। না বললে সেটা অন্যায় বলে আমি মনে করি। আমাদের দেশে বিভিন্ন সময়ে বিভিন্ন সরকার এসেছে। আওয়ামী লীগ সরকার, বিএনপি সরকার, জাতীয় পার্টি সরকার, আবার বিএনপি-জামায়াত সরকারও গিয়েছে। কিন্তু ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত যে সন্ত্রাস জঙ্গিবাদ এবং বিভিন্ন জায়গায় যে বোমা বিস্ফোরণ হয়েছিল; বিশেষ করে ১৭ আগস্ট। এদিন সকাল এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে বাংলাদেশের একটি জেলা বাদ দিয়ে ৬৩টি জেলার ৫০০টি জায়গায় একসঙ্গে বোমা বিস্ফোরণ হয়েছিল। প্রধানমন্ত্রী তার জবাব দিয়েছেন ৫৬৩টি মডেল মসজিদ গড়ে। সারা বিশ্বে একসঙ্গে এত মসজিদ কখনো তৈরি হয়নি সরকারি টাকায়। আমাদের প্রধানমন্ত্রী সেটা করেছেন। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী আমাকে আদেশ দিয়েছেন যেন একটা ইমাম সম্মেলন করি। আগামী ৩০ অক্টোবর আমাদের ইমাম সম্মেলন। পূর্বাচলে বাণিজ্যমেলার মাঠে আমরা এক লাখ ইমাম সম্মেলনের প্রস্তুতি নিচ্ছি। আমরা সৌদি আরবের কাছে চিঠি দিয়েছি। মদিনা শরিফের মসজিদের দুজন ইমাম যেন আমাদের সম্মেলনে উপস্থিত হন। তিনি বলেন, গত পাঁচ বছরে আমাদের এক হাজার ৬০০ ইমাম বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকার করেছেন। এই সম্মেলনে প্রধানমন্ত্রী তাদের পুরস্কার প্রদান করবেন ও ৫০টি মডেল মসজিদ উদ্বোধন করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ