• মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা: কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের ইফতার ও দোয়া,, বিডিআর হত্যা মামলায় নতুন মোড়: শেখ হাসিনাসহ কয়েক সাবেক মন্ত্রীকে আসামি করার তথ্য,,, মেয়াদ শেষ হওয়া সিটি করপোরেশন দিয়েই শুরু হবে নির্বাচন: মির্জা ফখরুল,, পুলিশ মহাপরিদর্শক পদে আলী হোসেন ফকির,,, ১০ মার্চ শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড বিতরণ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী,, ১২ মার্চ শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের যাত্রা, স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন অধিবেশনে,,, সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে রদবদল, গুরুত্বপূর্ণ পদে নতুন নিয়োগ,,,, মহিপুরে কেয়ার মডেল হাসপাতালে হামলা-ভাঙচুর, আতঙ্কে রোগী ও কর্মীরা,,, কলাপাড়ায় রুফটপ সোলারকে জাতীয় অগ্রাধিকার ঘোষণার আহ্বান নাগরিক সমাজের,,, সিক্স লাইন সড়কে অটোরিকশা–মোটরসাইকেল সংঘর্ষে নারীসহ আহত ৪,,,

আমাদের দেশের গণমাধ্যম মুক্ত, তাদের কণ্ঠ রোধ করা হয় না:স্বরাষ্ট্রমন্ত্রী/দৈনিক ক্রাইম বাংলা।।

দৈনিক ক্রাইম বাংলা ডেস্ক।। / ২০৭ পঠিত
আপডেট: বুধবার, ১১ অক্টোবর, ২০২৩

দৈনিক ক্রাইম বাংলা ডেস্ক।। 

ভোট কারচুপি করে কেউ পার পাবে না উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আমাদের দেশের গণমাধ্যম মুক্ত, তাদের কণ্ঠ রোধ করা হয় না। কাজেই এখানে ভোট চুরি করে কেউ পার পাবে না।

আজ বুধবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে মার্কিন প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

সরকার বদল করতে হলে নির্বাচনে আসতে হবে উল্লেখ করে তিনি বলেন, আশা করি নির্বাচনে বিএনপি আসবে।

নির্বাচন ছাড়া বাংলাদেশে সরকার বদলের কোনো সুযোগ নেই। নির্বাচনে তাদের আসতে হবে, আমরা সেটাই মনে করি। সংবিধানের বাইরে গিয়ে কোনো সুযোগ নাই। এমন আলোচনা সংবিধানের বাইরে গিয়ে সম্ভব নয়।
নির্বাচনে সহিংসতার কোনো আশঙ্কা রয়েছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এর আগে অনেক সহিংসতা দেখেছি, প্রধানমন্ত্রীকে ১৯ বার হত্যাচেষ্টা করেছে। এখন দেশে প্রধানমন্ত্রীর নেতৃত্বে সুবাতাস বইছে। সহিংসতা প্রতিরোধ করার জন্য আইনশৃঙ্খলা বাহিনী, নিরাপত্তা বাহিনী সক্ষম। নির্বাচন কমিশন বহুদিন ধরে নির্বাচন করে আসছে।

মার্কিন প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দল চায় দেশে একটা শান্তিপূর্ণ নির্বাচন হোক জানিয়ে তিনি বলেন, এদেশের মানুষ নির্বাচনকে উৎসব মনে করে। অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে। প্রধানমন্ত্রী নিজেও চান, দেশে নিরপেক্ষ নির্বাচন হবে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ