• মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা: কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের ইফতার ও দোয়া,, বিডিআর হত্যা মামলায় নতুন মোড়: শেখ হাসিনাসহ কয়েক সাবেক মন্ত্রীকে আসামি করার তথ্য,,, মেয়াদ শেষ হওয়া সিটি করপোরেশন দিয়েই শুরু হবে নির্বাচন: মির্জা ফখরুল,, পুলিশ মহাপরিদর্শক পদে আলী হোসেন ফকির,,, ১০ মার্চ শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড বিতরণ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী,, ১২ মার্চ শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের যাত্রা, স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন অধিবেশনে,,, সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে রদবদল, গুরুত্বপূর্ণ পদে নতুন নিয়োগ,,,, মহিপুরে কেয়ার মডেল হাসপাতালে হামলা-ভাঙচুর, আতঙ্কে রোগী ও কর্মীরা,,, কলাপাড়ায় রুফটপ সোলারকে জাতীয় অগ্রাধিকার ঘোষণার আহ্বান নাগরিক সমাজের,,, সিক্স লাইন সড়কে অটোরিকশা–মোটরসাইকেল সংঘর্ষে নারীসহ আহত ৪,,,

বিএনপি-জামায়াত ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় আসার স্বপ্ন কোনোদিন পূরণ হতে দেবে না- আসম ফিরোজ/দৈনিক ক্রাইম বাংলা।। 

এম জাফরান হারুন।। / ২৩৯ পঠিত
আপডেট: শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩

এম জাফরান হারুন, জেলা প্রতিনিধি।। 

বাংলাদেশের শান্তিকামী গণতন্ত্রমনা দেশপ্রেমিক নাগরিক বিএনপি-জামায়াতের ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় আসার স্বপ্ন কোনোদিন পূরণ হতে দেবে না বলে শান্তি সমাবেশে বক্তব্যকালে বলেন স্থানীয় সাংসদ সাবেক চীফ হুইপ ও সরকারি প্রতিষ্ঠান কমিটির সভাপতি আলহাজ্ব আসম ফিরোজ এমপি।

শনিবার (১৪ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা আওয়ামীলীগ কার্যালয় জনতা ভবন চত্বরে বিএনপি-জামায়াত জোটের সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে শান্তি সমাবেশের আয়োজন করে বাউফল উপজেলা আওয়ামী লীগ। সেই সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্থানীয় সাংসদ আসম ফিরোজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর।

সভাপতির বক্তব্যে আসম ফিরোজ আরও বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে উন্নয়নের যে অগ্রযাত্রা শুরু হয়েছে আগামীতে তা অব্যাহত রাখার স্বার্থে জনগণ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগকে বিজয়ী করে আবারো শেখ হাসিনাকে ক্ষমতায় নিয়ে আসবে ইনশাআল্লাহ।

সমাবেশে প্রধান অতিথি জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর বলেন, বিশ্বের সব গণতান্ত্রিক রাষ্ট্রে ক্ষমতার পালাবদল হয় নির্বাচনের মাধ্যমে। কিন্তু বিএনপি-জামায়াত এটা মানতে চায় না। তারা জনসমর্থন হারিয়ে নির্বাচনকে পাশ কাটিয়ে বিকল্প পথে ক্ষমতায় যেতে চায়। আর বাউফলে আসম ফিরোজের বিকল্প কেউ বলে মন্তব্য করে বক্তব্য দেন।

এদিকে আইনকে পরিবর্তন করে হলেও বিএনপি নেত্রীকে বিদেশে পাঠিয়ে চিকিৎসার দাবি জানানো আবদুল মোতালেব হাওলাদারকে উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক পদ থেকে অব্যাহতি দিয়ে ঘোষণা দেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভিপি আব্দুল মান্নান। আরও উপস্থিত ছিলেন বাউফল উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোশারফ হোসেন খান, শামসুল আলম মিয়া, পৌর আওয়ামী লীগের সভাপতি ইব্রাহিম ফারুক, জেলা পরিষদ সদস্য শাহজাহান সিরাজ প্রমূখ।

উক্ত শান্তি সমাবেশে বাউফলের ১৫ টি ইউনিয়ন থেকে হাজার হাজার নেতাকর্মী সরকারের জয়যাত্রার স্লোগান দিয়ে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ