• সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় বিএনপি সভাপতিকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ, আইনি পদক্ষেপের ঘোষণা নতুন প্রজন্মকে গড়ে তুললেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ৭২ একর খাসজমি বন্দোবস্তে দায় প্রমাণিত, সাবেক ইউএনও শহিদুল হকের এক বছরের বেতন বৃদ্ধি স্থগিত কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে

সভাপতি আউয়াল, সম্পাদক রেজাউল,কলাপাড়ায় পুনর্বাসন ব্যবস্থাপনা কমিটির নির্বাচন সম্পন্ন/দৈনিক ক্রাইম বাংলা।। 

মোঃ নাহিদুল হক, কলাপাড়া(পটুয়াখালী)থেকে / ২০৭ পঠিত
আপডেট: শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩

মোঃ নাহিদুল হক, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।

আনন্দ ও উৎসবমূখর পরিবেশে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের মহল্লাপাড়া আবাসনের ব্যবস্থাপনা কমিটি’র নির্বাচন সম্পন্ন হয়েছে। এ নির্বাচনে মো. অ.আউয়াল হাওলাদার সভাপতি ও মো. রেজাউল মৃধা সাধারন সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছে। এছাড়া মো. জাহাঙ্গির হোসেন ও মো. সোনা মিয়াকে সহ-সভাপতি হিসেবে বিজয়ী ঘোষণা করা হয়।

শনিবার (১৪ অক্টোবর) সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত আবাসনের চারিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ভোট গ্রহন কার্যক্রম চলে। এতে আবাসনে বসবাসকারী ৬’শ নারী পুরুষ ভোট প্রদানের মাধ্যমে তাদের কাংখিত প্রার্থীকে বাছাই করেন।
জানা যায়, পায়রা বন্দরে ভ‚মি অধিগ্রহনে ক্ষতিগ্রস্থ ৬’শ পরিবার মহল্লাপাড়ার এ আবাসনে বসবাস করে। এসকল পরিবারের সুবিধ-অসুবিধা ও বিভিন্ন সমস্যা দেখভালের জন্য একটি ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়। ১৫ সদস্য
বিশিষ্ট গঠিত এ কমিটি’র ১১ জন সদস্য বিনা প্রতিদ্বন্ধীতায় নির্বাচিত হয়।

তবে, সভাপতি, সহ-সভাপতি ও সাধারন সম্পাদক পদে একাধিক প্রার্থী থাকায় ভোট প্রদানের মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হয়। এ নির্বাচনে ২৮৭ ভোট পেয়ে আনারস মার্কার প্রার্থী মো. আ: আউয়াল হাওলাদার সভাপতি হিসেবে নির্বাচিত হয়। তার নিকটতম প্রতিদ্বন্ধী মো. লাভলু গাজী তালা মার্কা নিয়ে পেয়েছে ২২৪ ভোট। অপর প্রার্থী মো. রফিক গাজী ১১ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছে।
সহ-সভাপতি পদে উড়োজাহাজ ও মটর সাইকেল মার্কার প্রার্থী যথাক্রমে ৩৪২ ও ৩০০ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। এছাড়া সাধারন সম্পাদক হিসেবে মোড়ক মার্কার প্রার্থী মো. রেজাউল মৃধা ৩৬৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। তার নিকটতম প্রার্থী দোয়াতকলম মার্কার প্রার্থী মো. সেরাজুল ইসলাম পেয়েছে ১৬৯ ভোট।
মহল্লাপাড়া পূর্ণবাসন ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে পিজিটিং অফিসার হিসেবে চারিপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল ইসলাম বলেন, সুন্দর ও সুষ্ঠ পরিবেশের মাধ্যমে নির্বাচন সম্পন্ন হয়েছে। ভোটাররা ভোট
প্রদানের মাধ্যমে তাদের পছন্দের প্রার্থীদের নির্বাচিত করেছে। তিনি আরো বলেন, ভোট প্রহণের জন্য একজন পিজিটিং অফিসার, তিনজন সহকারি ও তিনজন পোলিং
অফিসার নিয়োজিত ছিলো। তিনটি বুথে ব্যালটের মাধ্যমে ভোটাররা তাদের ভোট প্রদান করেছেন। এছাড়া নিরাপত্তার জন্য প্রাম পুলিশ উপস্থিত ছিলো বলে তিনি জানান।
নির্বাচন কমিশন ও লালুয়া ইউপি সদস্য লিটন সাউগার বলেন, সুন্দর ও সুষ্ঠু পরিবেশের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এজন্য তিনি নির্বাচনের কাজে নিয়োজিত সকলের প্রতি কৃতজ্ঞতা পোষণ করেন।
লালুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত হোসেন তপন বিশ্বাস বলেন, আবাসনের বিভিন্ন সমস্যা ও তার সমাধানের জন্য ১৫ সদস্য বিশিষ্ট একটি ব্যবস্থাপনা
কমিটি গঠন করা হয়। ভোটারদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে এ কমিটি গঠন করা হয়েছে। নির্বাচিত সকল সদস্যদের তিনি অভিনন্দন জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ