• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

নোয়াখালীতে জাহাঙ্গীর টাওয়ারের মালিকের বিরুদ্ধে মানববন্ধন/দৈনিক ক্রাইম বাংলা।। 

ম.ব.হোসাইন নাঈম।। / ২২২ পঠিত
আপডেট: শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩

মোঃ বেল্লাল হোসাইন নাঈম।।

নোয়াখালীর চাটখিলে জাহাঙ্গীর টাওয়ারের মালিক জাহাঙ্গীর কর্তৃক জোরপূর্বক পৈত্রিক সম্পত্তি থেকে উচ্ছেদ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয় ভীমপুর এলাকার জনগণ।

শনিবার (১৪ অক্টোবর) বিকেল ৪টায় উপজেলার পৌর বাজারের রামগঞ্জ-ঢাকা মহাসড়কের পাশে অবস্থিত জাহাঙ্গীর টাওয়ার এর সামনের অবস্থিত জমির মালিকেরা নবনির্মিত টাওয়ারের সামনে তাদের নিজ বসতঘরের বাহিরে এই মানববন্ধন করেন।

মানববন্ধনে ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন, জাহাঙ্গীর টাওয়ার এর মালিক জাহাঙ্গীর এই টাওয়ার নির্মাণ করার পর থেকে তাদেরকে নিজেদের বসতভিটা থেকে উচ্ছেদ করার জন্য বিভিন্ন ভাবে পায়তারা করতেছে। ন্যায্য মূল্যের চেয়ে কয়েকগুণ কম টাকার বিনিময়ে আমাদের কে নিজেদের পৈতৃক বসতভিটা বিক্রি করার জন্যও বিভিন্নভাবে বল প্রয়োগ করছেন।

মানববন্ধনে উপস্থিত ভুক্তভোগীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, সাইদুল হক কালুর ছেলে মোরশেদ গাজী, আবু তাহেরের ছেলে সালেহ আহমদ, মৃত লকিত উল্লাহর ছেলে ওমর ফারুক, মৃত আব্দুল হালিমের সন্তান বেলায়েত হোসেন ও মানিক হোসেন, মৃত রফিক উল্লাহর সন্তান দুলাল হোসেন লিটন ও নাজমা আক্তার, ওমর ফারুকের স্ত্রী ঝর্না আক্তার, মানিক হোসেনের স্ত্রী সাথী আক্তার, জাকির হোসেনের স্ত্রী রোকেয়া বেগম, বেলায়েত হোসেনের স্ত্রী শারমিন আক্তার, মৃত আব্দুল হালিমের স্ত্রীর রহিমা বেগম, ইসমাইলের স্ত্রী রেবু প্রমূখ। উপস্থিত প্রত্যেকেই ভুক্তভোগী বলে জানান।

মানববন্ধন থেকে তারা প্রশাসনের কাছে এর সুবিচার দাবি করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ