• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীকেন্দ্রিক অভিযোজন কৌশল, সহনশীল বাংলাদেশ গড়তে বড় বিনিয়োগ ফ্রি কোটা অর ডাই’ লিখে রাজপথে প্রতিবাদের প্রতীক: জুলাই আন্দোলনের সাহসী মুখ আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে’—এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিভেদের রাজনীতি চললে স্বৈরাচারের ফেরার সুযোগ তৈরি হবে’—রুহুল কবির রিজভী জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর মিঠা পানির মাছে উত্তরবঙ্গের সাফল্য, রাজশাহী এখন দেশের অন্যতম বৃহৎ সরবরাহ কেন্দ্র বিশ্বচ্যাম্পিয়ন এমআইএসটি দলকে প্রধানমন্ত্রীর সংবর্ধনা, তরুণ উদ্ভাবকদের পাশে থাকার ঘোষণা সৌদি প্রতিরক্ষা জোটে যোগ মানেই ইরানবিরোধী অবস্থান নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তিন মাস পর আবার এলপিজির দাম বৃদ্ধি, ১২ কেজি সিলিন্ডার ৭০ টাকা বেড়ে ১,৫৯৮ টাকা বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল’ ফার্ম নিয়োগ, দ্রুত দেশে ফেরানোর আশা সরকারের

আগামী নির্বাচনে আবারও নৌকায় ভোট দিয়ে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখুন–এমপি আসম ফিরোজ/দৈনিক ক্রাইম বাংলা।। 

এম জাফরান হারুন।। / ২১৫ পঠিত
আপডেট: রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩

এম জাফরান হারুন, পটুয়াখালী জেলা প্রতিনিধি।। 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সরকারের বিভিন্ন উন্নয়ন চিত্র তুলে ধরে বাউফলে গণসংযোগ ও লিফলেট বিতরন করেন জাতীয় সংসদের সাবেক চীফ হুইপ ও সরকারি প্রতিষ্ঠান কমিটির সভাপতি আলহাজ্ব আসম ফিরোজ এমপি।

এসময় তিনি বলেন, সরকার সন্ত্রাস, জঙ্গিবাদ নিয়ন্ত্রণ, শতভাগ বিদ্যুৎ, উন্নত চিকিৎসাসেবা, শিক্ষার প্রসার, পদ্মা সেতু, বঙ্গবন্ধু স্যাটেলাইটসহ বড় বড় প্রকল্প বাস্তবায়ন করেছে। তাই আগামী নির্বাচনে আবারও নৌকায় ভোট দিয়ে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবার প্রতি আহ্বান জানান তিনি।

গণসংযোগে আসম ফিরোজ আরও বলেন, শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। আওয়ামী লীগ সরকার দেশের সর্বস্তরের মানুষের মৌলিক চাহিদাগুলো নিশ্চিতে দেশকে এগিয়ে নিতে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন।

রবিবার (১৫ অক্টোবর) দিনব্যাপী বাউফল পৌরশহরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ও বিভিন্ন ওয়ার্ডে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপস্থিতিতে জনসাধারনের মধ্যে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন। আসম ফিরোজ আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে অষ্টম বারের মত আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী।

লিফলেট বিতরণ ও গণসংযোগে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ