• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

রোহিঙ্গা নেতা মাস্টার মহিবুল্লাহ হত্যাকাণ্ডে আরসার কিলার গ্রুপের প্রধান ‘মোস্ট ওয়ান্টেড’ নুর কামাল গ্রেপ্তার/দৈনিক ক্রাইম বাংলা।। 

মোহাম্মদ আমিন উল্লাহ আমিন,কক্সবাজার থেকে। / ২৪১ পঠিত
আপডেট: সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩

মোহাম্মদ আমিন উল্লাহ আমিন।।

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে মাষ্টার মুহিব্বুল্লাহ হত্যাকান্ডের মোষ্ট ওয়ারেন্টেড বহুল আলোচিত রোহিঙ্গা নেতা মাস্টার মহিবুল্লাহ হত্যাকাণ্ডের সমন্বয়ক ও হত্যায় অভিযুক্ত নুর কামাল প্রকাশ ওরফে সমিউদ্দনকে গ্রেপ্তার করেছে পুলিশের এলিট ফোর্স র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।
সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে রোববার (১৫ অক্টোবর) সন্ধ্যায় কক্সবাজারের কুতুপালং এলাকা থেকে দেশি-বিদেশি অস্ত্রসহ তাকে গ্রেপ্তার করে র‍্যাবের একটি দল।
রোববার (১৫ অক্টোবর) রাতে বিষয়টি নিশ্চিত করে র‍্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, রোহিঙ্গা নেতা মাস্টার মহিবুল্লাহ হত্যাকাণ্ডে সন্ত্রাসী সংগঠন আরসার কিলার গ্রুপের প্রধান মোস্ট ওয়ারেন্টেড নুর কামাল প্রকাশ ওরফে সমিউদ্দনকে গ্রেপ্তার করা হয়েছে।
তাকে গ্রেপ্তারে দীর্ঘদিন ধরে চেষ্টা করছিল র‍্যাবের একাধিক টিম ও গোয়েন্দা শাখা। শেষমেশ তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।
২০২১ সালের ২৯ সেপ্টেম্বর রাতে কক্সবাজারের উখিয়া উপজেলার ১-ইস্ট নম্বর লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পের ডি-৭ ব্লকে রোহিঙ্গা নেতা মোহাম্মদ মুহিবুল্লাহকে গুলি  করে হত্যা করে দুর্বৃত্তরা। তাৎক্ষণিকভাবে তাকে উখিয়ার কুতুপালংয়ের এমএসএফ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে রাত সোয়া ১০টার দিকে মুহিবুল্লাহ মারা যান।
৪০ বছর বয়সী এ রোহিঙ্গা নেতা মাস্টার মহিবুল্লাহ নামে পরিচিত ছিলেন। মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু এলাকার স্কুলশিক্ষক মুহিবুল্লাহ পশ্চিমা সংবাদ মাধ্যমে ‘রোহিঙ্গাদের কণ্ঠস্বর’ হিসেবে বিবেচিত ছিলেন। আরাকান রোহিঙ্গা সোসাইটি পিস ফর হিউম্যান রাইটস নামে একটি সংগঠনের চেয়ারম্যান ছিলেন তিনি।
২০১৯ সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করে আলোচনায় আসেন তিনি। জেনেভায় জাতিসংঘ মানবাধিকার সংস্থায়ও রোহিঙ্গাদের প্রতিনিধিত্ব করেছিলেন তিনি। হত্যাকাণ্ডের পরদিন ৩০ সেপ্টেম্বর মহিবুল্লাহর ছোট ভাই হাবিবুল্লাহ অজ্ঞাতপরিচয় সন্ত্রাসীদের বিরুদ্ধে উখিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন।
রোহিঙ্গা নেতা মহিবুল্লাহ হত্যা মামলায় ২০২২ সালের ১১ সেপ্টেম্বর ২৯ আসামির বিরুদ্ধে চার্জ গঠনের আদেশ দেন কক্সবাজারের জেলা দায়রা জজ আদালত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ