• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন সম্ভাবনা, জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি

কলাপাড়ায় কুকুরের কামরে একদিনে ৯ জন আহত/দৈনিক ক্রাইম বাংলা।। 

মোঃ নাহিদুল হক, কলাপাড়া(পটুয়াখালী)থেকে / ২৪৩ পঠিত
আপডেট: শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩

মোঃ নাহিদুল হক, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।

পটুয়াখালীর কলাপাড়ায় বেওয়ারিস কুকুরের উৎপাত বেড়ে গেছ। উপজেলার বিভিন্ন জায়গায় প্রতিদিন মানুষ ও গৃহপালিত পশু গরু-ছাগল কামরিয়ে আহত করার খবর পাওয়া যাচ্ছে। এদের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে ৩-১০ বছরের শিশুরা। একদিনে নীলগঞ্জ ইউনিয়নের
সুলতানগঞ্জ,নীলগঞ্জ আবাশন,সলিমপুর,ফরিদগঞ্জ ও হোসেনপুরে ৯ জন বাচ্চা সহ দুটি গরু কামরানোর ঘটনা ঘটেছে। হাসপাতাল সূত্রে জানা গেছ,বুধবার একদিনে
১০ জন আহত হয়েছে। অক্টোবর মাসে ১৯ তাং পর্যন্ত ২৫ জনের অধিক তথ্য তাদের কাছে আছে। এছাড়াও বাহিরে ফার্মেসী থেকেও ভ্যাকসিন নেওয়ার অনেক তথ্য পাওয়া
গেছে।
স্থানীয়রা জানিয়েছে,আক্রমনের শিকার ৯ জন শিশুর  মধ্যে সবচেয়ে বেশি আহত হয়েছে নীলগঞ্জ আবাশনের  আনোয়ারের ছেলে যুবায়েত (১০)। তার ডান হাতের একটি
আঙ্গুলের মাথা কামরে ছিরে ফেলেছে। এছাড়াও ছলিমপুরের মিজানুর মিয়ার মেয়ে সুরাইয়া (৭) ফরিদগঞ্জের জাফরের মেয়ে ফাহিমা (৯) সুলতানগঞ্জের হাসানের মেয়ে হাবিবা (৩) আমতলী থেকে নীলগঞ্জে বেড়াতে আসা ফারুক মিয়ার ছেলে রিয়ান (৫) সহ স্থানীয়দের কাছ থেকে মোট ৯ জনের আহত হওয়ার তথ্য পাওয়া গেছে। এছাড়াও ছলিমপুরের পুলিন বিশ্বাসের ১ টি ও হোসেনপুরের হাবিবুর রহমানের একটি ১টি গরু কামরানোর কথা জানাগেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন কে বিষয়টি অবগত করলে তিনি সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান কে জানাতে বলেছেন।
এবিষয়ে নীলগঞ্জ ইউ’পি চেয়ারম্যান বাবুল মিয়া বলেন,বে ওয়ারিস কুকুরের উৎপাত অনেকাংশে বেড়ে গেছে। ইউনিয়নের বিভিন্ন জায়গায় থেকে এ খবর পাচ্ছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও হাসপাতালের টি এইচ ডাঃ চিন্ময় হাওলাদার এর সাথে কথা বলব বিষটি নিয়ে কি করা যায়। তিনি আরও বলেন এর আগে অনেক কুকুরকে
ভ্যাকসিন দেওয়া হয়েছে। তবে আহত সকলকে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স্যে গিয়ে ভ্যাকসিন দেওয়ার পরামর্শ দিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ