• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

আমতলীতে জেলের বরশিতে ১৭ কেজি ওজনের পাঙ্গাস, বিক্রি ২২ হাজার টাকায়/দৈনিক ক্রাইম বাংলা।। 

এস এম নাসির মাহমুদ।। / ২১৪ পঠিত
আপডেট: শনিবার, ২১ অক্টোবর, ২০২৩

এস এম নাসির মাহমুদ।। 

আমতলীর পায়রা নদীতে শুক্রবার সন্ধ্যায় এক জেলের বরশিতে ধরা পড়েছে ১৭ কেজি ওজনের পাঙ্গাস। মাছটি বিক্রি হয়েছে ২২হাজার টাকায়। বছরের সেরা পাঙ্গাস এটি বলছেন আড়ৎদার মো. ফোরকান চৌকিদার।
জানা গেছে, আরপাঙ্গাশিয়া গ্রামের বালিয়াতলী গ্রামের সেরাজুল নামে এক জেলে শুক্রবার বিকেলে পায়রা নদীতে বরশি ফেলে মাছের জন্য অপেক্ষা করতে থাকেন। সন্ধ্যা ৭ টার সময় বরশিতে মাছ আটকে গেলে তুলতে গিয়ে দেখেন বিশাল আকারের এক পাঙ্গাস। মাছটি তুলে বিক্রির জন্য ওই রাতেই আমতলী মাছ বাজারের ভাইভাই মৎস্য আড়তে নিয়ে আসেন। সেখানে এনে মিটারে ওজন দিয়ে দেখেন মাছটির ওজন ১৭ কেজি। আড়ৎদার মাছটি ভাগা দিয়ে ২২ হাজার টাকায় বিক্রি করেন। জেলে সেরাজুম জানান, এবছর নদীতে মাছের আকাল এর মধ্যে বরশিতে এত বড় পাঙ্গাস পেয়ে অনেক খুশি হয়েছি। আল্লাহর কাছে লাখ শুকরিয়া।
পাইকারী মাছের আড়ৎদার মো. ফোরকান চৌকিদার জানান, এবছর এত বড় সাইজের পাঙ্গাস আর বাজারে আসেনি। মাছটি এক নজর দেখার জন্য অনেকেই ভিড় জমান।
আমতলী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হালিমা সর্দার জানান, জেলেরা বিভিন্ন সময় অবরোধ সঠিক ভাবে পালন করায় নদী সাগরে অনেক বড় সাইজের মাছ পাওয়া যাচ্ছে। এটা জেলেদের জন্য অনেক সুখবর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ