• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নিউইয়র্কে আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলোর সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইওর বৈঠক জাতিসংঘে ইসরাইলের আগ্রাসী নীতির বিরুদ্ধে জর্ডান ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, ১০৩টি অনাপত্তি সনদ বাতিল সংযুক্ত আরব আমিরাতের বিমানবন্দরে ফ্লাইট বিপর্যয়, ভোগান্তিতে হাজারো যাত্রী রেলের ভাড়া বাড়ছে কিনা, যা জানালেন মন্ত্রী তারেক রহমানের বিনয় ও সংযম: রাষ্ট্র পরিবর্তনের নতুন আশা পাকিস্তান সীমান্তে রাতভর গোলাবর্ষণ: নতুন করে উত্তেজনা ইরানের সাথে আঞ্চলিক নিরাপত্তা কাঠামো গড়ার আহ্বান কাতারের প্রধানমন্ত্রীর স্থানীয় সরকার নির্বাচন এ বছর নয়, জানালেন প্রতিমন্ত্রী

বদলগাছীতে লাঞ্চনার শিকার গৃহবধুকে পূজার উপহার দিলেন ইউএনও/দৈনিক ক্রাইম বাংলা।। 

আসাদুজ্জামান ভুট্টু।। / ২৪৪ পঠিত
আপডেট: শনিবার, ২১ অক্টোবর, ২০২৩

মোঃ আসাদুজ্জামান ভুট্টু,বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি।।

নওগাঁর বদলগাছীতে মাথা ন্যাড়া করে ঘোল ঢেলে লাঞ্চনার শিকার হওয়া গৃহবধূকে শারদীয় দূর্গাপূজা ও আসন্ন লক্ষীপূজা উপলক্ষ্যে শুভেচ্ছা উপহার দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আলপনা ইয়াসমিন।

শনিবার (২১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মথুরাপুর ইউপির গয়েশপুর বাঁশপাড়া গ্রামের গৃহবধূ বাসন্তী রানীর বাড়িতে ইউএনও পূজার এ উপহার নিয়ে হাজির হন।
এসময় আরো উপস্থিত ছিলেন, বদলগাছী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমাণ্ডার বীর মুক্তিযোদ্ধা জবির উদ্দিন ও মথুরাপুর ইউপি চেয়ারম্যান মাসুদ রানা।

শারদীয় দূর্গাপূজা ও আসন্ন লক্ষীপূজা উপলক্ষ্যে বীর মুক্তিযোদ্ধা জবির উদ্দিনের সহযোগিতায় ইউএনও ঐ গৃহবধূকে দুটি শাড়ি উপহার দেন।

সম্প্রতি ঐ গৃহবধূকে পরকীয়ার অযুহাতে গ্রাম্য শালিসে মাথা ন্যাড়া করে ঘোল ঢেলে লাঞ্ছিত করা হয়।

পূজার উপহার পেয়ে আবেগাপ্লুত গৃহবধূ বাসন্তী রানী বলেন, আমি উপহার পেয়ে খুব খুশি। এরকম উপহার আমি আগে কখনো পাইনি। ভগবানের কাছে দোয়া করি ভগবান যেন তাদের মঙ্গল করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ