• মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা: কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের ইফতার ও দোয়া,, বিডিআর হত্যা মামলায় নতুন মোড়: শেখ হাসিনাসহ কয়েক সাবেক মন্ত্রীকে আসামি করার তথ্য,,, মেয়াদ শেষ হওয়া সিটি করপোরেশন দিয়েই শুরু হবে নির্বাচন: মির্জা ফখরুল,, পুলিশ মহাপরিদর্শক পদে আলী হোসেন ফকির,,, ১০ মার্চ শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড বিতরণ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী,, ১২ মার্চ শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের যাত্রা, স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন অধিবেশনে,,, সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে রদবদল, গুরুত্বপূর্ণ পদে নতুন নিয়োগ,,,, মহিপুরে কেয়ার মডেল হাসপাতালে হামলা-ভাঙচুর, আতঙ্কে রোগী ও কর্মীরা,,, কলাপাড়ায় রুফটপ সোলারকে জাতীয় অগ্রাধিকার ঘোষণার আহ্বান নাগরিক সমাজের,,, সিক্স লাইন সড়কে অটোরিকশা–মোটরসাইকেল সংঘর্ষে নারীসহ আহত ৪,,,

বদলগাছীতে কৃষকদলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত/দৈনিক ক্রাইম বাংলা।। 

আসাদুজ্জামান ভুট্টু।। / ২৩৬ পঠিত
আপডেট: শনিবার, ২১ অক্টোবর, ২০২৩

মোঃ আসাদুজ্জামান ভুট্টু,বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি।।

নওগাঁর বদলগাছীতে জাতীয়তাবাদী কৃষকদলের দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষ্যে শনিবার (২১ অক্টোবর) সকাল ১০টার দিকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালী শেষে জেলা পরিষদ অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টারে সম্মেলনের উদ্বোধন করেন নওগাঁ জেলা কৃষকদলের আহবায়ক মমিনুল ইসলাম চঞ্চল।

হাফেজ জহুরুল ইসলামের সভাপতিত্বে এবং শাফিনুল ইসলাম শাফিনের সঞ্চালনায় অনুষ্ঠিত দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ কৃষকদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শফিউল আলম শফি। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সম্পাদক আব্দুল হাদী চৌধুরী টিপু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা কৃষকদলের সদস্য-সচিব এটিএম ফিরোজ দুলুু, জেলা কৃষকদলের যুগ্ম-আহবায়ক সুলতান মামুনুর রশিদ মামুন, যুগ্ম-আহবায়ক এস,এম শহিদুজ্জামান সোহান, যুগ্ম-আহবায়ক এ,কে,এম, মমিনুল হক ছানা, বদলগাছী উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন চৌধুরী প্রমুখ।

শেষে আলহাজ্ব গোলাম রাব্বানী মুকুল কে সভাপতি, জহুরুল ইসলামকে সিনিয়র সহ-সভাপতি, আহসান হাবীব লিটনকে সাধারণ সম্পাদক, দুলাল হোসেনকে যুগ্ম সাধারণ সম্পাদক, শাফিনুল ইসলাম শাফিনকে সাংগঠনিক সম্পাদক, সুলতান আহম্মেদকে সাংগঠনিক সম্পাদক এবং আইয়ুব হোসেন কে ১ নং সদস্য করে জাতীয়তাবাদী কৃষকদল, বদলগাছী উপজেলা শাখার আংশিক কমিটি ঘোষনার মাধ্যমে সম্মেলনের সমাপ্তি হয়।

প্রধান অতিথি আলহাজ্ব ফজলে হুদা বাবুল তাঁর বক্তব্যে বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক দল। বিগত পাঁচ বছর মানুষের অধিকার আদায়ের জন্য শান্তিপূর্নভাবে আন্দোলন করে যাচ্ছি। আমরা আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে এসেছি। দলমত নির্বিশেষে সকল মানুষ রাস্তায় নেমে আসবে। এই অবৈধ সরকারের পতন ঘটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। তাই সকলকে সজাগ থেকে আগামীতে কেন্দ্রীয় কমিটির কর্মসূচীতে একযোগে ঝাঁপিয়ে পড়ে এই অবৈধ সরকারের পতন ঘটানোর আন্দোলনে অংশগ্রহণ করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ