• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন সম্ভাবনা, জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি

বরিশাল রেঞ্জের ডিআইজির আমতলী পুজা মন্ডপ পরিদর্শন/দৈনিক ক্রাইম বাংলা।। 

এস এম নাসির মাহমুদ।। / ২৩৫ পঠিত
আপডেট: সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩

এস এম নাসির মাহমুদ।।

বরিশাল রেঞ্জের ডিআইজি মোঃ জামিল হাসান বিপিএম বার পিপিএম রবিবার রাতে আমতলী পৌর শহরের সার্বজনীন কেন্দ্রীয় দুর্গা ও শ্রী শ্রী রাধা কৃষ্ণ পুজা মন্ডপ পরিদর্শন করেছেন। পুজা মন্ডপ পরিদর্শন শেষে ডিআইজি সার্বজনীন কেন্দ্রীয় দুর্গা পুজা মন্ডপে আলোচনা সভায় অংশ নেন।
পুজা উদযাপন কমিটির সভাপতি ধীরাজ কুমার বিশ্বাসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ডিআইজি মোঃ জামিল হাসান বিপিএম বার পিপিএম। বিশেষ অতিথি ছিলেন বরগুনা জেলা প্রশাসক মোহাঃ রফিকুল ইসলাম, পুলিশ সুপার আব্দুস ছালাম, উপজেলা আওয়ামীলীগ সভাপতি পৌর মেয়র মতিয়ার রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এমএ কাদের মিয়া, ইউএনও মুহাম্মদ আশরাফুল আলম, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আব্দুল্লাহ আবু জাহের। বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার রুহুল আমিন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মজিবুর রহমান ও ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু প্রমুখ।
আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। প্রধান অতিথি ডিআইজি মোঃ জামিল হাসান বিপিএম বার পিপিএম বলেন, পুলিশ জনগণের সেবক ও বন্ধু। জনসেবায় পুলিশ সবার্ত্মক ভুমিকা পালন করছে। তিনি আরো বলেন, শান্তিপুর্ণভাবে সনাতন ধর্মের লোকজন তাদের ধর্মীয় বড় উৎসব দুর্গাপুজা পালন করছে। সুশৃংখলভাবে উৎসব পালনে পুলিশ দিনরাত কাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ