• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

কুয়াকাটা ঘূর্নিঝড় হামুনের প্রভাবে পায়রা বন্দরে ৭ নম্বর বিপদ সংকেত, মোকাবেলায় জেলা প্রশাসনের ব্যাপক প্রস্ততি/দৈনিক ক্রাইম বাংলা।। 

মনির হাওলাদার।। / ২৪৭ পঠিত
আপডেট: মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩

মনির হাওলাদার।।

উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্নিঝড় হামুন উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে বর্তমানে একই এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে গতকাল থেকে পটুয়াখালীর উপকূলীয় এলাকায় গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর কিছুটা উত্তাল রয়েছে। বাতাসের তীব্রতা কিছুটা বেড়েছে। এটি আজ সকাল নয়টায় পটুয়াখালীর পায়রা সমুদ্র বন্দর থেকে ৩১০ কিলোমিটার দক্ষিন পশ্চিমে ও চট্রগ্রাম সমুদ্র বন্দর থেকে ৪৪৫ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিলো। তাই পায়রা ও চট্রগ্রাম সমুদ্র বন্দরকে ০৭ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সকল মাছধরা ট্রলার সমূহকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। এদিকে ঘূর্নিঝড় হামুন মোকাবেলায় মঙ্গলবার বেলা এগারোটায় ইউএনও দের সঙ্গে জরুরী সভা করেছে জেলা প্রশাসন। সেখানে জানানো হয় হামুন মোকাবেলায় ৭০৩ টি সাইক্লোন সেল্টার, ৩৫ টি মুজিব কিল্লা, ৮৭৬০ জন সিপিপি স্বেচ্ছাসেবক, ৯ লাখ ৯০ হাজার টাকা ও ৬ লাখ মেট্রিকটন জির আর চাল মজুদ রাখা হয়েছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ