• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র সহ আরসার দুই সদস্য গ্রেপ্তার/দৈনিক ক্রাইম বাংলা।।

মোহাম্মদ আমিন উল্লাহ আমিন,কক্সবাজার থেকে। / ২২১ পঠিত
আপডেট: বুধবার, ১ নভেম্বর, ২০২৩

মোহাম্মদ আমিন উল্লাহ আমিন।।
কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে মিয়ানমারের সন্ত্রাসী গোষ্ঠি ‘আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি’(আরসা) এর শীর্ষ ২ সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্প থেকে র‌্যাব, এপিবিএন, জেলা পুলিশ, আনসার এবং বিজিবির যৌথ অভিযানে ১টি একনলা বন্দুক ও ১টি কার্তুজসহ গ্রেপ্তার করা হয় আব্দুল মোতালেব প্রকাশ হেফজুর রহমান নামের তালিকাভুক্ত এই আরসা সন্ত্রাসীকে। এর আগে অপর অভিযানে এপিবিএন ১ নম্বর রোহিঙ্গা ক্যাম্প থেকে বিদেশী পিস্তাল ও গুলি সহ গ্রেপ্তার করে নুর কামাল হাসিম উল্লাহ নামের এক সন্ত্রাসীকে।
মঙ্গলবার ৩১ অক্টোবর  মধ্য রাতে পৃথক এ অভিযান চালানো হয়। গ্রেপ্তার আব্দুল মোতালেব প্রকাশ হেফজুর রহমান (২৬), ১৯ নম্বর ক্যাম্পের আব্দুল মালেকের ছেলে। আর নুর কামাল হাসিম উল্লাহ (৩০) ১ নম্বর ক্যাম্পের মো. ইসলামের ছেলে।
কক্সবাজারস্থ র‌্যাব ১৫ এর সিনিয়র সহকারি পরিচালক (আইন ও গণমাধ্যম) অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী জানিয়েছেন, র‌্যাব-১৫, এপিবিএন, জেলা পুলিশ, আনসার এবং বিজিবি এর যৌথ অভিযানে অস্ত্র সহ আরসার তালিকাভূক্ত সন্ত্রাসী একাধিক মামলার আসামি আব্দুল মোতালেব প্রকাশ হেফজুর রহমানকে গ্রেপ্তার করা হয়। এব্যাপারে মামলা করে মোতালেবকে  উখিয়া  থানায় সোপর্দ করা হয়েছে।
১৪ এপিবিএনের সহ-অধিনায়ক (পুলিশ সুপার) মো. সাইফুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সন্ত্রাসী সংগঠন ‘আরসা’র শীর্ষ কমাণ্ডার, অপকর্মের হোতা ও বহু মামলার আসামি মাত্তুল কামাল ওরফে নুর কামাল হাসিম উল্লাহকে বিশেষ অভিযান পরিচালনা করে উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের দক্ষিণ ফলিয়া পাড়া নার্সারী টিলার নুর আহমদের বাসা থেকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ১টি বিদেশী পিস্তল, ৫ রাউন্ড পিস্তলের গুলি এবং ১টি ম্যাগজিন উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যা সহ ৬ টি মামলা রয়েছে। উখিয়া থানায়ি তাকে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ