• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে জামায়াত থেকে বহিষ্কৃত এমপি গাজী নজরুল, ব্যবস্থা নিতে সিইসিকে চিঠি মানবসেবার অঙ্গীকারে লায়ন্স ক্লাব অব ঢাকা রয়্যাল গ্রিনে নতুন নেতৃত্ব কলাপাড়ায় ঘর থেকে ডেকে নিয়ে যুবককে মারধরের অভিযোগ, আহত মা-ছেলে হাসপাতালে

বদলগাছীতে গুড় খাওয়া নিয়ে বাজিই কাল হলো বায়জিদের জীবনে/দৈনিক ক্রাইম বাংলা।। 

আসাদুজ্জামান ভুট্টু।। / ২১০ পঠিত
আপডেট: বুধবার, ১ নভেম্বর, ২০২৩

মোঃ আসাদুজ্জামান ভুট্টু,বদলগাছি (নওগাঁ)প্রতিনিধি।।

নওগাঁর বদলগাছীতে বিথু কসাইয়ের দেওয়া গুড় খেয়ে বায়জিদের মৃত্যুর অভিযোগ! নওগাঁর বদলগাছীতে বাজি ধরে দুই কেজি গুড় ও কলা খেয়ে এক কৃষকের মৃত্যুর অভিযোগ উঠেছে।
ঘটনাটি ঘটেছে উপজেলার কোলা ইউপির ভান্ডার পুরে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩১শে আক্টোবর মঙ্গলবার রাত ৮টায় উপজেলার ভাণ্ডারপুর বাজারে পাড়আধাইপুর গ্রামের আব্দুর রহিমের ছেলের সাথে ইসমাইলপুর গ্রামের লবার ছেলে বিতু কসাই এর মধ্যে গুড় খাওয়া নিয়ে বাজি হয়। বিতু কসাই স্থানীয় এক দোকানির কাছ থেকে ২কেজি দানা গুড় কিনে এনে কৃষক বায়জিদকে খেতে দেয়। বাজিতে দুই কেজি গুড় বায়জিদ খেতে পারলে তাকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য আরও দুই কেজি গুড় কিনে দিবে বিতু কসাই। দুজনের কথা অনুযায়ী গুড় খাওয়ার বাজি খেলা শুরু হয়।
আধাঘণ্টার ব্যবধানে দুই কেজি গুড় খেয়ে ফেলে বায়জিদ নামের ব্যক্তি এবং গুড়ের সাথে ২০টির অধিক কাচা মরিচ খেয়ে ফেলেন । বাজি ধরার পূর্বে বেশ কয়েকটি কলা ও খেয়ে ছিলেন তিনি। অপর দিকে বাজিতে জয়ের পর আরও দুই কেজি গুড় দেওয়ার কথা থাকলেও বিতু কসাই তা না দিয়ে কৌশলে পালিয়ে যায় অন্যত্র। এসময় গুড় খাওয়ার বাজি দেখতে উৎসুক জনতা ভিড় জমাই সেখানে।বাজি ধরে গুড় খাওয়ার পর সচেতন মহলের একাধিক ব্যক্তি তার শারীরিক অবস্থা সম্পর্ক জানতে চায় এবং তাকে স্থানীয় চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথা বলেন কিন্তু বাজিতে জয়ী ঐ কৃষক তার শরীরের অবস্থা ভালো বলে ঘটনাস্থল ত্যাগ করেন। বাজি শেষে স্বাভাবিক অবস্থায় বাজার থেকে বাড়ি ফেরার পর অসুস্থ অনুভব করলে পরিবারের লোকজন তাকে রাত ১টায় আক্কেলপুর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ২টায় ঐ কৃষকের মৃত্যু হয় বলে জানান তাঁর পরিবারের লোকজন।
রিপন,বাবু সহ আরও অনেকে জানান, বায়জিদ ইতিপূর্বেও বিভিন্ন জনের সাথে খাবার খাওয়া নিয়ে নানা সময়ে বাজি ধরে বাজিতে জিতেছে।

সে একটা সময় যুবক বয়সে গুড়,মিষ্টি রসগোল্লা,জিলাপি , কলার ছড়ি,পাকান, পাতিল ভর্তি খিঁড়, সহ নানা ধরনের খাদ্যসামগ্রী বাজি ধরে প্রচুর পরিমান খেয়ে নিতো। বয়স বেড়ে যাওয়ার কারনে এখন আর তেমন খুব বেশি পরিমান খেতে পারেন না।
মঙ্গলবার রাতে ভাণ্ডারপুর বাজারে বিতু কসাইয়ের খুব বেশি জোড়াজুড়িতে তার সাথে এক পর্যায়ে গুড় খাওয়ার বাজিতে রাজি হয় বায়েজিদ ।
বুধবার বায়জিদের গ্রামের বাড়িতে তার মৃতদেহ এক পলক দেখতে হাজারও লোক ভিড় জমিয়েছে।
নিহত বায়েজিদ এর গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম।
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আতিয়ার রহমান বলেন, এবিষয়ে থানায় কেউ অভিযোগ করেনি,অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ