• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

সাংবাদিকদের উপর হামলার নিন্দা ও শাস্তির দাবী জানিয়েছেন কক্সবাজার জেলা প্রেসক্লাব/দৈনিক ক্রাইম বাংলা।।

মোহাম্মদ আমিন উল্লাহ আমিন,কক্সবাজার থেকে। / ২৪৫ পঠিত
আপডেট: শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩

মোহাম্মদ আমিন উল্লাহ আমিন।।

পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের উপর হামলা, তাদের গাড়ি ভাংচুর ও সিনিয়র সাংবাদিক রফিক ভুইয়া হত্যাকান্ডের তীব্র নিন্দা জানিয়েছেন কক্সবাজার জেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দরা।

বৃহস্পতিবার ২ নভেম্বর সন্ধ্যা ৬ টায় কক্সবাজার জেলা প্রেসক্লাবে এ সভার আয়োজন করেছে কক্সবাজার জেলা প্রেসক্লাব।সাংবাদিকদের উপর হামলা ও সিনিয়র সাংবাদিক রফিক ভুইয়া হত্যাকান্ডের তীব্র নিন্দা,প্রতিবাদ ও এসব ঘঠনার সাথে জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানিয়েছেন কক্সবাজার জেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দরা।

প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক রুপালী সৈকতের সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফজলুল কাদের চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় তিনি আরও জানিয়েছেন আগামি ১১ ডিসেম্বর কক্সবাজারে বর্ণাঢ্য ও জমকালো আয়োজনে কক্সবাজার জেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী পালন, শীতকালীন পারিবারিক পিকনিক আয়োজন,সাংবাদিকদের জন্য কল্যানফান্ড গঠনসহ সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

কক্সবাজার জেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও সিএনএন বাংলার সম্পাদক তৌহিদ বেলালের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন কক্সবাজার জেলা প্রেসক্লাবেের আজীবন সদস্য ও দৈনিক রুপালী সৈকতের উপদেষ্টা সম্পাদক জনাব জাহাঙ্গীর আলম, সিনিয়র সহ সভাপতি ন্যাশনাল ডেইলী ইন্ডাস্ট্রির প্রতিনিধি জনাব এইচ এম ফরিদুল আলম শাহিন, সাধারণ সম্পাদক জাতীয় দৈনিক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার জনাব এইচ এম এরশাদ, যুগ্ন সাধারণ সম্পাদক আবছার কবীর আকাশ, জাতীয় দৈনিক তৃতীয় মাত্রার জেলা প্রতিনিধি সহসম্পাদক মোহাম্মদ আমিন উল্লাহ আমিন, অর্থ সম্পাদক জাহেদ হোসেন,সাহিত্য বিষয়ক সম্পাদক স,ম,ইকবাল বাহার চৌধুরী, দপ্তর সম্পাদক মোহাম্মদ হাসান,সাংস্কৃতিক সম্পাদক শামশুল আলম শ্রাবন,পাঠাগার সম্পাদক রমজান আলী সিকদার, তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক ও দৈনিক প্রলয় প্রতিনিধি ইয়াসমিন মুন্নিও নির্বাহী সদস্য মাহবুব আলম মিনার।

সভার শুরুতে কোরআন তেলোয়াত ও সিনিয়র সাংবাদিক মরহুম রফিক ভুইয়া স্মরনে দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।

সবশেষে কক্সবাজার জেলা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি এইচ এম ফরিদুল আলম শাহিনের জন্মদিন উপলক্ষে কেক কেটে ফুল দিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন, কক্সবাজার জেলা প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল কাদের চৌধুরী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ