• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

হামলাকারীরা ছিড়ে ফেলেছে কুয়াকাটা মেয়রের পরিধেয় পোশাক/দৈনিক ক্রাইম বাংলা।। 

মোঃ নাহিদুল হক, কলাপাড়া(পটুয়াখালী)থেকে / ২১১ পঠিত
আপডেট: শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩

মোঃ নাহিদুল হক, কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। 

কুয়াকাটা পৌর মেয়র মো.আনোয়ার হোসেনের উপর
হামলার ঘটনা ঘটেছে। ভাংচুর করা হয়েছে বেশ কিছু চেয়ার টেবিল। হামলাকারীরা ছিড়ে ফেলেছে মেয়রের পরিধেয় পোশাক।

বৃহস্পতিবার সন্ধ্যার দিকে পর্যটন মোটেল সংলগ্ন এলাকায় স্থানীয় আওয়ামীলীগের উদ্যোগে এক শান্তি সমাবেশে যোগ দিতে গেলে এ হামালার ঘটনা ঘটে। এসময় পটুযাখালী-৪ আসনের সংসদ সদস্যসহ কুয়াকাটা পৌর আওয়ামী লীগ ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন
বলে জানায় প্রতক্ষ্যদশীরা। এ ঘটনার জন্য কুয়াকাটা পৌর আওয়ামীলীগ সভাপতি আ:বারেক মোল্লাকে দায়ী করেছেন মেয়র আনোয়ার হোসেন।
মহিপুর থানার ওসি মো.ফেরদৌস আলম খান মেয়রের উপর হামলার ঘটনা স্বীকার করে বলেন, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রনে আছে।এ ঘটনায় এখানো কোন অভিযোগ পাইনি বলে তিনি সাংবাদিকদের জানান।
উল্লেখ্য ২০২০ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত কুয়াকাটা পৌরসভা নির্বাচনে আনোয়ার হাওলাদার স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেন। ওই নির্বাচনে নৌকার প্রার্থী আ:বারেক মোল্লাকে হারিয়ে তিনি মেয়র নির্বাচিত হন। এর আগে আনোয়ার হাওলাদার জাতীয় পার্টি (জাপা) করতেন। পটুয়াখালীর কলাপাড়া উপজেলার  মহিপুর থানা জাপার সভাপতি পদে থেকে তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৪ আসনে প্রার্থী হয়েছিলেন। তবে মেয়র আনোয়ার হোসেনের কুয়াকাটা আওয়ামী লীগে কোন পোষ্ট পজিশন নেই বলে স্থানীয় আওয়ামীলীগ নেতা কর্মীদের সূত্রে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ