• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

আমতলীতে সন্ত্রাসীদের বিচার দাবীতে মানববন্ধন/দৈনিক ক্রাইম বাংলা।। 

এস এম নাসির মাহমুদ।। / ২২২ পঠিত
আপডেট: শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩

এস এম নাসির মাহমুদ, আমতলী (বরগুনা)।। 

আমতলী উপজেলার গুলিশাখালী গ্রামের হতদরিদ্র জব্বার হাওলাদার ও তার পরিবারের ওপর হামলাকারী সন্ত্রাসী মান্নান, নাঈম, দেলোয়ার ও জামালের শাস্তি দাবীতে মানববন্ধন করা হয়েছে। শুক্রবার বিকেলে গুলিশাখালী বাজারে এ মানববন্ধন করা হয়। ঘন্টাব্যাপী মানববন্ধনে শতাধীক নারী পুরুষ অংশ নেয়।
জানাগেছে, উপজেলার গুলিশাখালী গ্রামের জব্বার হাওলাদারকে আমতলী ভুমি অফিস এক একর জমি বন্দোবস্থ দেয়। এলাকার প্রভাবশালী মান্নান মিয়া হতদরিদ্র জব্বারকে ওই জমি তার নামে দলিল করে দিতে চায় দেয়। এ জমির দলিল দিতে অস্বীকার করায় গত শনিবার রাতে সন্ত্রাসী মান্নান, নাঈম, দেলোয়ার ও জামাল হতদরিদ্র জব্বারের বাড়ীতে হামলা চালায়। তাদের হামলায় জব্বার, তার কলেজপড়–য়া কন্যা সুমা ও স্ত্রী শাহাভানু গুরুতর জখম হয়। এ ঘটনায় আমতলী থানায় এবং বরগুনা নারী ও শিশু নির্যাতন আদালতে মামলা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের বিচার দাবীতে এলাকাবাসী শুক্রবার বিকেলে মানববন্ধন করেছে। ইউপি সদস্য জসিম উদ্দিন খোকনের সভাপতিত্বে গুলিশাখালী বাজারে ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি কুট্টি মিয়া, সাধারণ সম্পাদক ফারুক হাওলাদার, হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের গুলিশাখালী ইউনিয়ন সভাপতি মনিন্দ্র চন্দ্র মাঝি ও কা ন আলী ফকির প্রমুখ।
মানববন্ধনে বক্তারা দ্রুত ঘটনার সাথে জড়িত সন্ত্রাসী মান্নান, নাঈম, দেলোয়ার ও জামালকে গ্রেপ্তারের দাবী জানান।
আমতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, এ ঘটনার এক আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। অপর আসামীদের দ্রুত গ্রেপ্তার চেষ্টা অব্যাহত আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ