• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

লৌহজংয়ে মিনি স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর উদ্বোধন/দৈনিক ক্রাইম বাংলা।

ক্রাইম বাংলা / ২৫৩ পঠিত
আপডেট: শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি ও লৌহজং উপজেলায় দুটি শেখ রাসেল মিনি স্টেডিয়াম প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। তিনি শুক্রবার বিকাল চারটায় লৌহজং উপজেলার আটিগাঁও গ্রামে স্টেডিয়াম দুটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরে লৌহজং উপজেলা পরিষদ মিলনায়তনে স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন ও খেলাধুলার মানোন্নয়ন বিষয়ক মতবিনিময় সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।
ইউএনও মো. জাকির হোসেনের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) মো. ইলিয়াস শিকদারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেন, ‘শেখ হাসিনা আছেন বলেই বাংলাদেশে শ্রীলঙ্কা ও পাকিস্তানের মতো অবস্থা হয়নি। তাই উন্নয়নের ধারা বজায় রাখতে আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিন।’ তিনি আরও জানান, জমি অধিগ্রহণসহ দুটি স্টেডিয়াম নির্মাণ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৩০ কোটি টাকা। তিন একর জমির উপর প্রতিটি স্টেডিয়াম নির্মাণ করা হবে। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ-২ (লৌহজং-টঙ্গীবাড়ি) আসনের সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তপন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ হকি ফেডারশনের সহসভাপতি আবদুর রশিদ শিকদার


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ