• রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০২:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৫২ থানায় সম্মেলন বাস্তবায়নে সাংগঠনিক উন্নয়ন সভার উদ্যোগ বাংলাদেশ প্রেসক্লাব ঢাকা মহানগরের চুনারুঘাটে পুত্রবধূর ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুরের বিরুদ্ধে মামলা, ঘরে আগুন দেওয়ারও অভিযোগ শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার অভিযোগে ঢাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ, নিরাপত্তা নিশ্চিতের দাবি আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুতির আহ্বান জামায়াত আমিরের জুলাই স্মৃতি জাদুঘরে সংরক্ষিত হবে বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস: প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাসের কর্মমূল্যায়নে মন্ত্রিসভায় বড় রদবদলের আভাস, পরিবর্তনের তালিকায় একাধিক মন্ত্রী-প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীকেন্দ্রিক অভিযোজন কৌশল, সহনশীল বাংলাদেশ গড়তে বড় বিনিয়োগ ফ্রি কোটা অর ডাই’ লিখে রাজপথে প্রতিবাদের প্রতীক: জুলাই আন্দোলনের সাহসী মুখ আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে’—এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিভেদের রাজনীতি চললে স্বৈরাচারের ফেরার সুযোগ তৈরি হবে’—রুহুল কবির রিজভী

স্বামী ছাড়া কারও ঠোঁটে চুমু খাব না: শ্রীলীলা/দৈনিক ক্রাইম বাংলা।

ক্রাইম বাংলা বিনোদন / ২৭৪ পঠিত
আপডেট: শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩

ভারতের দক্ষিণী সিনেমার অভিনেত্রী শ্রীলীলা। ২০১৯ সালে ‘কিস’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন। রোমান্টিক-কমেডি ঘরানার এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করেন বিরাট। এটি পরিচালনা করেন এ. পি. অর্জুন। অভিষেক চলচ্চিত্র ‘কিস’-এ শ্রীলীলাকে চুম্বন দৃশ্যে দেখা যায়। এ সিনেমা মুক্তির চার বছর পর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে শ্রীলীলার সেই ‘লিপণ্ডলক’ দৃশ্য। এত বছর পর পুরোনা ভিডিও ভাইরাল হওয়ার নেপথ্যে রয়েছে এ অভিনেত্রীর একটি মন্তব্য। সম্প্রতি মুক্তি পেয়েছে শ্রীলীলার নতুন সিনেমা। এ উপলক্ষে একটি সাক্ষাৎকার দেন তিনি। এ আলাপচারিতায় শ্রীলীলা বলেন, ‘আমি কখনো পর্দায় চুম্বন দৃশ্যে অভিনয় করব না। আমি যেদিন অভিনেত্রী হওয়ার মনস্থির করি, সেদিনই এই সিদ্ধান্ত নিয়েছিলাম। যাইহোক না কেন আমি এই সিদ্ধান্তে অনঢ় থাকব। ঠোঁটে যদি চুমু খেতেই হয় তবে স্বামীর ঠোঁটে খাব।’ শ্রীলালা তার অভিষেক চলচ্চিত্রে চুম্বন দৃশ্যে অভিনয় করেছেন। অথচ এখন চুম্বন দৃশ্য নিয়ে তার কঠিন অবস্থান; এটিকে হাস্যকর বলছেন নেটিজেনরা। তাদের মতে- ‘অনেক অভিনেত্রী এমন মন্তব্য করেছেন। কিন্তু পরবর্তীতে ঠিকই চুম্বন দৃশ্যে অভিনয় করেছেন।’ ২০০১ সালের ১৪ জুলাই মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগানে জন্মগ্রহণ করেন ভারতীয় বংশোদ্ভূত শ্রীলীলা। সেখানে চিকিৎসা বিজ্ঞানে পড়াশোনা করেন তিনি। ২০১৯ সালে ‘কিস’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন। ২০২১ সালে ‘পেলি সানড়া ডি’ সিনেমায় অভিনয় করেন শ্রীলীলা। এ সিনেমায় অভিনয় করে দর্শকদের নজর কাড়েন এই অভিনেত্রী। এতে তার বিপরীতে অভিনয় করেন রোশান মেকা। বর্তমানে শ্রীলীলার হাতে আরো চারটি সিনেমার কাজ রয়েছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ