• বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
তারেক রহমান ১০ মার্চ উদ্বোধন করবেন ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে জবাবদিহিতার সীমা নির্ধারণে আহ্বান তথ্যমন্ত্রী স্বপনের ভারত মহাসাগরে ইরানের যুদ্ধজাহাজ ডুবি, নিহত অন্তত ৮০ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল-এর কেন্দ্রীয় সিদ্ধান্তে কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়ন যুবদল সাধারণ সম্পাদক বহিষ্কার কলাপাড়ায় গরু চরানো নিয়ে সংঘর্ষ, গুরুতর আহত ১ কুয়াকাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৩০০ গ্রাম গাঁজাসহ যুবক আটক,, প্রশাসনে বড় রদবদল: চার মন্ত্রণালয়ে এক বছরের চুক্তিতে নতুন সচিব নিয়োগ রেমিট্যান্সে ভর করে ফের চাঙ্গা রিজার্ভ, ৩৫.৩৩ বিলিয়ন ডলারে উত্তরণ কালিগঞ্জে এমপি রবিউল বাশারকে সংবর্ধনা, রমজানের তাৎপর্য তুলে ধরে দুর্নীতিমুক্ত বাংলাদেশের আহ্বান হাজারীবাগে মেলা প্রতারণা: এক নারী উদ্যোক্তা নয়, সকল অংশগ্রহণকারী ক্ষতিগ্রস্ত

বদলগাছীতে গ্যাস ট্যাবলেট খেয়ে ৯ মাস বয়সী শিশুর মৃত্যু/দৈনিক ক্রাইম বাংলা।  

আসাদুজ্জামান ভুট্টু।। / ১৮২ পঠিত
আপডেট: শনিবার, ৪ নভেম্বর, ২০২৩

মোঃ আসাদুজ্জামান ভুট্টু, বদলগাছি(নওগাঁ) প্রতিনিধি।।

নওগাঁর বদল গাছীতে গ্যাস টাবলেট খেয়ে ৯মাস বয়সের এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে।
মৃত শিশুর দাদী নাজমা বেগম (৫৫)জানান, ৩রা নভেম্বর শুক্রবার সকাল আনুমানিক ৮:৩০টায় ভাত রান্না করার জন্য ড্রামের ভিতর থেকে চাল নেওয়ার সময় চালের ভিতরে রাখা পোকা মারার গ্যাস ট্যাবলেটটি মাটিতে পরে গেলে রহমত আলী হামাগুড়ি দিয়ে চালের ড্রামের নিকট গিয়ে পড়ে থাকা গ্যাস ট্যাবলেটটি হাত দিয়ে তুলে মুখে নিয়ে চুষে গিলে ফেলার চেষ্টা করার সময় আমি বিষয়টি দেখতে পেয়ে রহমতের মুখে হাত দিয়ে গ্যাস ট্যাবলেটের কিছু অংশ বের করি এবং চিৎকার করলে রহমত আলীর বাবাও মা দৌড়ে আসে এবং রহমতআলী অবস্থা খারাপ দেখে সাথে সাথে সিএনজিতে করে চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে নেবার পথে আনুমানিক সকাল ৯:২০ মিনিটে শশীর মোড় নামক স্থানে মৃত্যুর কোলে ঢলে পড়ে।
নিহত শিশু রহমত আলী (৯মাস) বদলগাছীর আধাইপুর ইউপ’র বেগুনজোয়ার গ্রামের নাহিদ হোসেনের ছেলে।
শিশুটি মা সাংবাদিকদের জানান আমার সন্তানকে তার দাদী গ্যাস বড়ি খাইয়ে মেরে ফেলেছে। আমার শাশুড়ী আমাকে বাচ্চা নিতে নিষেধ করার পরেও আমি বাচ্চা নেওয়ার কারণে আমার বাচ্চাকে মেরে ফেলেছে। বিয়ের পর থেকে আমাকে আমাকে অনেক অত্যাচার করে। কয়েক দিন থেকে শাশুড়ীর সাথে ঝগড়া চলছিল। ঘটনার দিন আমি বাচ্চাকে ঘুমিয়ে দিয়ে পাশের বাড়িতে সরিষা শুকাতে যাই।অল্প সময়ের মধ্যে একজন আমাকে গিয়ে বলে তোর বাচ্চা গ্যাস বড়ি খেয়েছে। আমি গিয়ে দেখি আমার সন্তানের মুখের মধ্যে আমার শাশুড়ী আঙুল ঢুকে দিচ্ছে। আমাদের বাড়িতে ঐ ধরনের কোন বড়ি ছিলনা। আমার সন্তানকে আমার শাশুড়ী মেরে ফেলেছে।
খবর পেয়ে দুপুর ১২টায় এসআই নিহার সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শনে আসেন এবং নিহত শিশুর সুরতহাল রিপোর্ট করে লাশ ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে আসেন।
এ ব্যপারে বদলগাছী থানার ওসি(তদন্ত) মেহেদী মাসুদ বলেন, ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ব্যপারে নিহতের পিতা নাহিদ হোসেন থানায় একটি ইউডি মামলা করেছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ