• বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মূলধারার রাজনীতি ও ব্যবসায় আরও সক্রিয় হোন’—যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের প্রতি ড. তিতুমীরের আহ্বান নিত্যপণ্যের কর প্রত্যাহার করে জনবান্ধব বাজেট দিয়েছি, মানুষের ভাগ্য বদলাতে চাই’—চকরিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান সিঙ্গাপুর বা কানাডা নয়, আমরা গড়তে চাই আরও ভালো বাংলাদেশ’—কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান সবুজে মোড়াবে কালিগঞ্জ: ৫ কিলোমিটার সড়কের পাশে ১০ হাজার গাছের চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন চট্টগ্রাম সেনানিবাসে ‘স্মৃতি অম্লান’ জাদুঘর পরিদর্শন করলেন প্রতিরক্ষা উপদেষ্টা সৌদি আরব থেকে ৪৯,৯৮২ জন বাংলাদেশি হাজির দেশে ফেরা সম্পন্নের পথে শিক্ষায় সর্বোচ্চ বিনিয়োগই উন্নয়নের মূল চাবিকাঠি: শিক্ষা মন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বড় লক্ষ্য: ২০৩০ সালে ২০ শতাংশ বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা স্বর্ণ ও স্বর্ণালংকার খাতে কর-ভ্যাট কমানোর প্রস্তাব ইরানের তেল অবকাঠামো দখলের হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

কলাপাড়ায় ঐতিহ্যবাহী রাস মেলার প্রস্তুতিমুলক সভা/দৈনিক ক্রাইম বাংলা।। 

মোঃ নাহিদুল হক, কলাপাড়া(পটুয়াখালী)থেকে / ২২৪ পঠিত
আপডেট: সোমবার, ৬ নভেম্বর, ২০২৩

মোঃ নাহিদুল হক, কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।।

সনাতন ধর্মাবলম্বিদের ঐতিহ্যবাহী রাস পূর্ণিমা উদযাপন উপলক্ষে পটুয়াখালীর কলাপাড়ায় প্রস্ততিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রসাশনের উদ্যোগে সোমবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন। বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর
মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান, অতিরিক্ত পুলিশ সুপার কলাপাড়া সার্কেল বিমল কৃষ্ণ মল্লিক, কলাপাড়া পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হাওলাদার,পটুয়াখালী প্রেসক্লাব সভাপতি ও পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন ব্যানার্জি, কলাপাড়া রাস মেলা উদযাপন কমিটির সভাপতি হীরা হাওলাদার স্বপন, কুয়াাকাটা শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দির ও
তীর্থযাত্রী সেবাশ্রমের সাধারণ সম্পাদক নিহার রঞ্জন মন্ডল কলাপাড়া প্রেস ক্লাব সভাপতি মো.হুমায়ুন কবির, লতাচাপলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.আনসার উদ্দিন মোল্লা প্রমুখ।
এ সময় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, থানা পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, নৌ-পুলিশ,কোষ্টগার্ড, ফায়ার সাভির্স কর্মকর্তা সহ স্থানীয় গনমাধ্যমকর্মীরা  উপস্থিত ছিলেন।
উল্লেখ্য কলাপাড়া পৌর শহরের আন্দারমানিক নদীর তীরে অবস্থিত শ্রী শ্রী মদন মোহন সেবাশ্রম আঙ্গীনায় আগামী ২৬ নভেম্বর অধিবাসের মধ্য দিয়ে ৫ দিন ব্যাপী রাস মেলার আনুষ্ঠানিকতা শুরু হবে। পর দিন ২৭ নভেম্বর সূর্য ওঠার পূর্ব মুহুর্তে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরের নীল জলে হিন্দু ধর্মাবলম্বি নারী-পুরুষ পূন্যের আশায় গঙ্গান করবেন। প্রতি বছরই এ উৎসবকে ঘিরে লক্ষাধিক পূর্নাথী ও দর্শনার্থীদের আগমন ঘটে। সভায় এই ধর্মীয় অনুষ্ঠানের সকল কর্মকান্ড সুন্দরভাবে পরিচালিত করার লক্ষে পদক্ষেপ নেয়া হয়েছে বলে কলাপাড়া রাস মেলা উদযাপন কমিটির সভাপতি হীরা হাওলাদার স্বপন জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ