• বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সবুজ ভবিষ্যৎ গড়তে কলাপাড়ায় ২ হাজার ৩৪০টি গাছের চারা বিতরণ নিজের পালিত বলি মহিষের হামলায় প্রাণ গেল কৃষকের, শোকের ছায়া কলাপাড়ায় দক্ষিণাঞ্চলের উন্নয়নে ৯ দফা দাবি: ৩০ কিলোমিটারজুড়ে নজিরবিহীন মানববন্ধন প্রত্যয় আইডিয়াল স্কুলে বর্ণাঢ্য বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা, বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কালিগঞ্জে মাছের ঘেরের সামনে যুবকের মরদেহ, জমি-সংক্রান্ত বিরোধে হত্যার অভিযোগ পরিবারের প্রধানমন্ত্রীর সঙ্গে জাইকা প্রতিনিধিদলের বৈঠক: উন্নয়ন প্রকল্প, জ্বালানি সহায়তা ও রোহিঙ্গা ইস্যুতে গুরুত্ব হলি আর্টিজান হামলার ১০ বছর: সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশের ‘জিরো টলারেন্স’ নীতি পুনর্ব্যক্ত আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে সাতক্ষীরায় জামায়াতের যুববিভাগের সচেতনতামূলক র‍্যালি বেইজিংয়ে শি জিনপিং–তারেক রহমান বৈঠক: বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় নেওয়ার প্রত্যাশা বাংলাদেশের উন্নয়নে চীন থাকবে বিশ্বস্ত বন্ধু’—প্রধানমন্ত্রী তারেক রহমানকে শি জিনপিংয়ের আশ্বাস

এবার একসঙ্গে ইমরান, পূজা ও দীঘি\দৈনিক ক্রাইম বাংলা

ক্রাইম বাংলা / ১৯১ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩

টানা ৫ বছর পর নতুন গান প্রকাশ্যে এলো জনপ্রিয় জুটি ইমরান-পূজার গানচিত্র। যে গানের মাধ্যমে প্রথমবার ইমরানের মিউজিক ভিডিওতে কাজ করলেন নায়িকা দীঘি। ‘চোখে চোখে’ নামের এই গানটি অন্তর্জালে প্রকাশ হয়েছে ৭ নভেম্বর সন্ধ্যায়, সিএমভি’র ইউটিউব চ্যানেলে। ব্যয়বহুল এই রোমান্টিক গানের ভিডিও নির্মাণ করেছেন শাহরিয়ার পলক। তার আগে গানটি লিখেছেন ভারতের পীযুষ দাস আর তাতে সুর-সংগীতায়োজন করেছেন ইমরান নিজেই। অন্যদিকে ভিডিওতে ইমরান, পূজা ও দীঘি ছাড়াও অভিনয় করেছেন জিলানী। গানচিত্রটি প্রকাশের পর দারুণ প্রশংসা মিলছে তিন তারকার ভক্তদের পক্ষ থেকে। অনেকেই বলছেন, এমন রোম্যান্টিক গান ও ভিডিও এখন আর সচরাচর দেখা যায় না। ইমরান বলেন, ‘অসম্ভব মিষ্টি কথা ও সুরের একটি গান। তার সঙ্গে ভিডিওটাও চমৎকার হয়েছে। এবারই প্রথম আমি ও পূজা সহশিল্পী হিসেবে দীঘিকে পেয়েছি। সব মিলিয়ে গানটি প্রকাশ করে আমি খুব হ্যাপি। এরজন্য ধন্যবাদ দিতে চাই প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি ও এর কর্ণধার পাপ্পু ভাইকে। আশা করছি আমরা সামনেও এমন প্রজেক্ট করবো।’ এদিকে নায়িকা দীঘি বলেন, ‘গানটা খুবই সুন্দর। একবার শুনলে বারবার শুনতে ইচ্ছে করে। ইমরান ভাইয়ের সাথে আমার এটাই প্রথম কাজ। প্রথম কাজেই দারুণ অভিজ্ঞতা হলো। আমার খুব ভালো লেগেছে কাজটা করে। আশা করি সবার গানটা খুব ভালো লাগবে।’ এদিকে গানের অন্য শিল্পী পূজা বলেন, ‘ইমরান ভাইয়ের সাথে প্রায় ৫ বছর পর আবার একটা গান করলাম। মনে হলো অনেক দিন পর খুব ভালো একটা কাজ করলাম। আশা করি সবার খুব ভালো লাগবে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ