• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

সাংবাদিকদের উপর হামলায় জড়িতদের শাস্তির দাবিতে কলাপাড়ায় মানববন্ধন/দৈনিক ক্রাইম বাংলা।

মোঃনাহিদুল হক / ২৩৪ পঠিত
আপডেট: শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। পেশাগত দায়ীত্ব পালন কালে ঢাকায় ২৮ অক্টোবর সাংবাদিকদের উপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কলাপাড়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) বেলা ১১ টায় শহীদ সুরেন্দ্র মোহন চৌধূরি সড়কে এ মানববন্ধন হয়। কলাপাড়া রিপোর্টার্স ক্লাব এর আয়োজন এতে সভাপতিত্ব করেন কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মেজবাহ উদ্দিন মান্নু। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি এসকে রঞ্জন,প্রেসক্লাবের সদস্য মিলন কর্মকার (রাজু),রিপোটার্স ক্লাবের সভাপতি এইচ আর মুক্তা,রিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদক ফরিদউদ্দীন (বিপু),রিপোর্টার্স ক্লাবের প্রচার সম্পাদক ইমন আল আহসান,কালবেলা কুয়াকাটা প্রতিনিধি সাইদুর রহমান (সাইদ) প্রমুখ।

এসময় বক্তারা বলেন,রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ সংবাদপত্র আর এর প্রতিনিধিত্ব করে সাংবাদিকরা। কিন্তু গত ২৮ অক্টোবর ঢাকায় পেশাগত দায়ীত্ব পালন কালে সাংবাদিকদের উপর যে ন্যাক্কারজনক হামলার ঘটনা ঘটছে আমরা এর তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। শিঘ্রই এ ঘটনায় জরিত অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ