• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ঘিরে প্রস্তুতি সভা মির্জা ফখরুল রাষ্ট্রপতি, রিজভী ভারপ্রাপ্ত মহাসচিব: সাতক্ষীরায় বিএনপির আনন্দ মিছিল ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়ে ইনোভেশন হাব ও স্টার্টআপ ইকোসিস্টেম গড়তে চায় সরকার: মাহ্দী আমিন সনদ নয়, কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরিই হোক উচ্চশিক্ষার লক্ষ্য: আমির খসরু নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, এক মন্ত্রীর দায়িত্বে পরিবর্তন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চান কালিগঞ্জের নবাগত ওসি ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতার ভোটে রাষ্ট্রপতি মির্জা ফখরুল উচ্চঝুঁকির ১৭ বালাইনাশকে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি, বাজারে ১,৭৪১ ব্র্যান্ড

আপনারা কোনো মীর জাফরকে বিশ্বাস করবেন না– এমপি শাওন/দৈনিক ক্রাইম বাংলা।  

নুরুল আমিন।। / ২০২ পঠিত
আপডেট: শনিবার, ১১ নভেম্বর, ২০২৩

নুরুল আমিন, স্টাফ রিপোর্টার।।

ভোলা-৩ আসনের এমপি আলহাজ নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, দেশে কোনো অশান্তি সৃষ্টি করে জনগণকে বিভ্রান্ত করা যাবে না। শেখ হাসিনা জনগণকে শান্তিতে রেখেছেন। বিএনপি জামায়াত দেশে নৈরাজ্য সৃষ্টি করে, ষড়যন্ত্র করছে। আমরা প্রতিবাদ জানাই। শনিবার (১১ নভেম্বর) লালমোহন উপজেলার মঙ্গল শিকদার বাজারে ও লালমোহন পৌরসভায় থানার মোড়ে সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে শান্তি সমাবেশ ও উন্নয়ন শোভা যাত্রা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এমপি শাওন বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-৩ আসনে নৌকার বিজয় হবে বুঝতে পেরে একটি মহল ষড়যন্ত্র করছে। আপনারা কোনো মীর জাফরকে বিশ্বাস করবেন না। আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কর্মী। ১৪ বছর ধরে আপনাদের সেবা করছি।
এসময় বক্তব্য রাখেন লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, আওয়ামী লীগের সহসভাপতি দিদারুল ইসলাম অরুণ, সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন প্রমুখ। ধলীগৌর নগর ইউনিয়নের মঙ্গল শিকদার বাজারে থেকে শোভা যাত্রা করে লালমোহন পৌরসভায় আসেন তিনি। পথে পথে হাজার হাজার জনতা তাকে অভ্যর্থনা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ