• বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সবুজ ভবিষ্যৎ গড়তে কলাপাড়ায় ২ হাজার ৩৪০টি গাছের চারা বিতরণ নিজের পালিত বলি মহিষের হামলায় প্রাণ গেল কৃষকের, শোকের ছায়া কলাপাড়ায় দক্ষিণাঞ্চলের উন্নয়নে ৯ দফা দাবি: ৩০ কিলোমিটারজুড়ে নজিরবিহীন মানববন্ধন প্রত্যয় আইডিয়াল স্কুলে বর্ণাঢ্য বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা, বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কালিগঞ্জে মাছের ঘেরের সামনে যুবকের মরদেহ, জমি-সংক্রান্ত বিরোধে হত্যার অভিযোগ পরিবারের প্রধানমন্ত্রীর সঙ্গে জাইকা প্রতিনিধিদলের বৈঠক: উন্নয়ন প্রকল্প, জ্বালানি সহায়তা ও রোহিঙ্গা ইস্যুতে গুরুত্ব হলি আর্টিজান হামলার ১০ বছর: সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশের ‘জিরো টলারেন্স’ নীতি পুনর্ব্যক্ত আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে সাতক্ষীরায় জামায়াতের যুববিভাগের সচেতনতামূলক র‍্যালি বেইজিংয়ে শি জিনপিং–তারেক রহমান বৈঠক: বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় নেওয়ার প্রত্যাশা বাংলাদেশের উন্নয়নে চীন থাকবে বিশ্বস্ত বন্ধু’—প্রধানমন্ত্রী তারেক রহমানকে শি জিনপিংয়ের আশ্বাস

কবে মুক্তি পাঁচ্ছে সালার সিনেমার ট্রেলার?/দৈনিক ক্রাইম বাংলা

ক্রাইম বাংলা / ২৩৫ পঠিত
আপডেট: রবিবার, ১২ নভেম্বর, ২০২৩

চলতি বছর বড়দিনের ছুটিতে সবচেয়ে বড় সিনেম্যাটিক সংঘর্ষের অপেক্ষায় ভারত। একই দিনে মুক্তি পাঁচ্ছে ভারতের সবচেয়ে প্রতীক্ষিত দুই চলচ্চিত্র ‘সালার’ ও ‘ডানকি’। প্রভাস ও ‘কেজিএফ’খ্যাত নির্মাতা প্রশান্ত নীলের ‘সালার’ লড়বে শাহরুখ-হিরানি জুটির ‘ডানকি’র সঙ্গে। ইতোমধ্যে ডানকির টিজার প্রকাশ হয়েছে। তবে সালারের টিজার এখনো আসেনি প্রকাশ্যে। প্রভাস ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন টিজারের জন্য। অবশেষে ‘সালার: পার্ট ১- সিজফায়ার’-এর টিজার মুক্তির তারিখ ঘোষণা করলেন নির্মাতারা। রোববার  সামাজিক মাধ্যমে দীপাবলির মুহূর্তে সালারের নতুন পোস্টার শেয়ার করেছে সিনেমাটির প্রযোজনা সংস্থা হোম্বেল ফিল্মস। পোস্টার শেয়ার করে তারা জানিয়েছে, “একটি বিস্ফোরক উদযাপনের জন্য প্রস্তুত হও। ‘সালার: পার্ট ১- সিজফায়ার’-এর ট্রেলার ১ ডিসেম্বর সন্ধ্যা ৭টা ১৯ মিনিটে বিস্ফোরিত হতে চলেছে। সবাইকে দীপাবলির শুভেচ্ছা।” নির্মাতারা আরও ঘোষণা করেছেন যে সিনেমাটি একটি অ্যাকশন ধামাকা হবে, যা বিশ্বব্যাপী আইম্যাক্স পর্দায় মুক্তির জন্য প্রস্তুত। সূত্র অনুসারে, নির্মাতারা সিনেমাটির ট্রেলার প্রকাশের অংশ হিসাবে একটি দুর্দান্ত অনুষ্ঠানের পরিকল্পনা করছেন। এদিকে, বড়দিনের ছুটিতে বক্স অফিসে মুখোমুখি হতে যাচ্ছে সালার ও ডানকি। শাহরুখ-হিরানি জুটির প্রথম চলচ্চিত্র ‘ডানকি’ বড়দিনে মুক্তির জন্য ধার্য করা হয়েছে আগেই। প্রথমবারের মতো দীপাবলিতে শাহরুখ খান নিজের জায়গা ছেড়ে দিয়েছে বন্ধু সালমান খানকে। এ বছর দীপাবলিতে মুক্তি পেয়েছে সালমান খানের ‘টাইগার ৩’। তাই ডানকির জন্য বড়দিনের স্লট বেছে নিয়েছেন শাহরুখ। যদিও প্রভাসের ‘সালার’ সেপ্টেম্বরেই মুক্তির জন্য প্রস্তুত ছিল তবে কারিগরি ত্রুটির কারণে সিনেমাটির মুক্তি পিছিয়েছেন নির্মাতারা। এছাড়াও সিনেমাটির দর্শক চাহিদা পূরণ করতে বেশ কিছু অ্যাকশন দৃশ্য নতুন করে সম্পাদনা করেছেন পরিচালক। যদিও একাধিক প্রতিবেদনে দাবি করা হয়েছিল যে সালারের সঙ্গে সংঘর্ষ এড়াতে নিজের সিনেমার মুক্তি পিছিয়েছে শাহরুখ। তবে শাহরুখ-হিরানি এই গুজব উড়িয়ে দিয়ে জানিয়েছেন, নির্দিষ্ট সময়েই মুক্তি পাবে ডানকি। প্রশান্ত নীল পরিচালিত ‘সালার’-এ অভিনয় করছেন প্রভাস, পৃথ্বিরাজ সুকুমারন, শ্রুতি হাসান। দুই কিস্তিতে নির্মাণ হতে যাচ্ছে সিনেমাটি। গুঞ্জন অনুসারে, ‘কেজিএফ’ ফ্র্যাঞ্চাইজির সঙ্গে সংশ্লিষ্টতা থাকতে পারে ‘সালার’-এর, যা ভক্তদের মাঝে তুমুল কৌতূহল তৈরি করেছে। আপাতত সবার দৃষ্টি টিজারের দিকেই। দুর্দান্ত হাইপ তোলা সিনেমাটির টিজার মুক্তির অপেক্ষায় সিনেপ্রেমীরা। সূত্র : দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ