• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

শীঘ্রই আসছে বাউফল উপজেলা ও পৌর ছাত্রলীগের কমিটি, বাদ পড়বেন যারা/দৈনিক ক্রাইম বাংলা।। 

এম জাফরান হারুন।। / ২২৭ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩

এম জাফরান হারুন, পটুয়াখালী জেলা প্রতিনিধি।। 

শীঘ্রই আসছে বাউফল উপজেলা ও পৌর ছাত্রলীগের কমিটি। দীর্ঘ ১২ বছর পর নতুন করে দক্ষ, অভিজ্ঞ, যোগ্য নেতৃত্ব দেবার লক্ষ্য নিয়ে এ কমিটি হতে যাচ্ছে। যা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে এ উপজেলায় নেতৃত্ব বেগবান করবে। কেন্দ্রীয় কমিটি আশাবাদী মাদক, চাঁদাবাজ, বিবাহিত সহ সকল পর্যায়ের অপরাধ মুক্ত এবং বহিস্কৃত কোনও ছাত্রলীগ কর্মী যাতে নেতৃত্বে আসতে না পারে এবং স্মার্ট বাংলাদেশ গড়ার বির্নিমানের লক্ষ্যে স্মার্ট নেতৃত্বে ভূমিকা রাখতে এ কমিটি দ্রুত দেয়া হবে বলে জানা গেছে।

এ উপজেলা থেকে উপজেলা ছাত্রলীগ ও পৌর ছাত্রলীগের যারা সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়ে কাগজপত্র জমা দিয়েছেন, তাদের অনেকেই এক এবং একাধিক বিবাহিত রয়েছে, তা কেউ যানে আবার কারোটা কেউ যানেনা। কিন্তু তা সম্পুর্ন গোপন রেখে কেউ সভাপতি পদে আবার কেউ সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়ে কাগজপত্র জমা দিয়েছেন।

আবার দেখা যায় কারও বিরুদ্ধে একাধিক হত্যা, মাদক, চাঁদাবাজি সহ বিভিন্ন মামলা চলমান রয়েছে। আবার কেউ বিভিন্ন অপরাধ মূলক কর্মকাণ্ডের সাথে জরিত রয়েছে। রয়েছে বিভিন্ন অপকর্মের একাধিক অভিযোগ। আবার প্রার্থীদের মধ্যে অনেকেই এখন ছাত্র নন। তা নিয়ে অনুসন্ধানী সাংবাদিক শেখ এম জাফরান হারুন এর অনুসন্ধান চলছে। পরবর্তীতে তুলে ধরা হবে তা।

নাম না বলা শর্তে অনেকেই উপজেলা পর্যায়ের ও পৌর ছাত্রলীগের নেতৃবৃন্দ বলেন, এর আগে একাধিক ছাত্রলীগের কমিটি দেখেছি এবং তাদের নেতৃত্ব দেখেছি। এখন স্বচ্ছ, দক্ষ, অভিজ্ঞ ও যোগ্য নেতৃত্ব দেখতে চাই। যা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রধান ভূমিকা রাখতে পারবে ছাত্রলীগ। এমন ছাত্রলীগ কমিটি দেখতে চাই না যারা মাদক, চাঁদাবাজি সহ বিভিন্ন অপকর্মে জড়িত।

এ বিষয়ে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভির হাচান আরিফ বলেন, প্রার্থীদের কাগজপত্র যাচাই-বাছাই চলছে। অবশ্যই আমরা এমন কাউকে নেতৃত্বে দেবনা যে বিবাহিত, মাদক সহ বিভিন্ন ভাবে বিভিন্ন অপকর্মে জড়িত। আমরা তাকেই নেতৃত্ব দেবার লক্ষ্যে মনোনীত করে সভাপতি এবং সাধারণ সম্পাদক বানাবো যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সামনের সারিতে দাড়িয়ে অগ্রনি ভূমিকা পালন করবে। সে অবশ্যই, ছাত্র, স্বচ্ছ, দক্ষ, অভিজ্ঞ ও যোগ্যতা সম্পন্ন হতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ