• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

কক্সবাজারের রামু উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন/দৈনিক ক্রাইম বাংলা।।

মোহাম্মদ আমিন উল্লাহ আমিন,কক্সবাজার থেকে। / ৩৩৫ পঠিত
আপডেট: শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩

মোহাম্মদ আমিন উল্লাহ আমিন।। 
কক্সবাজারের রামু উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি অনুমোদন দিয়েছে কক্সবাজার জেলা প্রেসক্লাব।
রামু উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা ও নতুন কমিটি অনুমোদন দিয়েছে কক্সবাজার জেলা প্রেসক্লাব।
কক্সবাজার জেলার রামু উপজেলা প্রেসক্লাবের মত বিনিময় ও বিশেষ সাধারণ সভা ১৬ নভেম্বর(বৃহস্পতিবার) রামু বিআরডিবি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।সাংবাদিক আবুল কালাম সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল কাদের চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার জেলা প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি এইচ এম ফরিদুল আলম শাহীন, প্রধান বক্তা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এইচ এম এরশাদ বিশেষ অতিথি জেলা প্রেসক্লাবের আজীবন সদস্য মোঃ জাহাঙ্গীর আলম। বক্তব্য রাখেন জেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক তৌহিদ বেলাল।রামু প্রেসক্লাবের প্রতিষ্টাতা সভাপতি আমির হোসেন হেলালী অন্যান্যদের মধ্যে জেলা প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক মোঃ আমিন উল্লাহ আমিন, দপ্তর সম্পাদক মোঃ হাসান,নির্বাহী সদস্য শাকের বিন ফয়েজ, দিদারুল আলম জিশান ও ফরিদুল আলম রণি প্রমূখ।
অনুষ্ঠানে রামু উপজেলার নতুন কমিটি আগামী ২৪ এবং ২৫ সাল ২ বছরের জন্য কমিটি অনুমোদন ও ঘোষণা করেন জেলা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি এইচ এম ফরিদুল আলম শাহীন।
আবুল কালাম সিকদার কে সভাপতি, দিদারুল আলম জিশানকে সাধারণ সম্পাদক,কায়েদ আলম কায়ছারকে সিনিয়র সহসভাপতি ও ফরিদুল আলম রণিকে কে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
সঞ্চালনায় ছিলেন নবনির্বাচিত উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও গ্লোবাল টেলিভিশনের কক্সবাজার দক্ষিণ জেলা প্রতিনিধি: দিদারুল আলম জিসান ।
আরো উপস্থিত ছিলেন রামু উপজেলা প্রেসক্লাবের সদস্য
শহীদুল্লাহ, মোঃ সোহেল, আব্দুল হাকিম- প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রেসক্লাবের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা ফজলুল কাদের চৌধুরী বলেন -কলমের কালি শহীদের রক্তের চেয়েও পবিত্র সেই কালিকে কোন মুহূর্তে অপবিত্র করা যাবে না! সাংবাদিকতা একটি মহান পেশা : নিউজ করার জন্য নিউজ খোঁজার জন্য সাংবাদিকরা ছুটবে অবিরাম—
যে খানে দুর্নীতি অনিয়ম অন্যায়‌‌ সেখানে সাংবাদিক নিউজ করতে যাবে এটা স্বাভাবিক !
জেলা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি এইচ এম ফরিদুল আলম শাহীন বলেন,যে কোন সময় উপজেলা প্রেসক্লাবের কোন সদস্য বা কোন সাংবাদিকের প্রতি পেশাগত দায়িত্ব পালনের সময় যদি বাধা প্রদান করা হয় – ও তাদেরকে হেনস্তা করা হয় তাহলে ছাড়‌ দেওয়া হবে না।পাশাপাশি অপ সাংবাদিকতা থেকে বিরত থাকা সহ সত্য বস্তূনিষ্ঠ সংবাদ পরিবেশন করার জন্য সকলের প্রতি উদার্থ আহবান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ