• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ঘিরে প্রস্তুতি সভা মির্জা ফখরুল রাষ্ট্রপতি, রিজভী ভারপ্রাপ্ত মহাসচিব: সাতক্ষীরায় বিএনপির আনন্দ মিছিল ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়ে ইনোভেশন হাব ও স্টার্টআপ ইকোসিস্টেম গড়তে চায় সরকার: মাহ্দী আমিন সনদ নয়, কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরিই হোক উচ্চশিক্ষার লক্ষ্য: আমির খসরু নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, এক মন্ত্রীর দায়িত্বে পরিবর্তন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চান কালিগঞ্জের নবাগত ওসি ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতার ভোটে রাষ্ট্রপতি মির্জা ফখরুল উচ্চঝুঁকির ১৭ বালাইনাশকে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি, বাজারে ১,৭৪১ ব্র্যান্ড

৪৮ ঘন্টার হরতালে মাঠে নেই বিএনপি-জামায়াত, সর্তক অবস্থানে জেলা পুলিশ/দৈনিক ক্রাইম বাংলা।। 

এম জাফরান হারুন।। / ২০২ পঠিত
আপডেট: রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩

এম জাফরান হারুন, পটুয়াখালী জেলা প্রতিনিধি।। 

তফসিল ঘোষণাকে কেন্দ্র করে সারা দেশের ন্যায় বিএনপি জামায়াতের ডাকা ৪৮ ঘন্টার হরতালে পটুয়াখালী জেলা শহর থেকে শুরু করে উপজেলা শহরের মাঠে নেই বিএনপি-জামায়াত, সতর্ক অবস্থানে রয়েছেন পটুয়াখালী জেলা পুলিশ ও আওয়ামীলীগ। পটুয়াখালী জেলায় ও উপজেলায় মানুষের জীবনযাত্রা স্বাভাবিক রয়েছে। ১৯ নভেম্বর সকাল ৬টা থেকে শুরু হওয়া হরতাল ২১ নভেম্বর সকাল ৬টা পর্যন্ত চলবে। হরতালে শহরের সড়কগুলোতে ও উপজেলার শহরেরও সবধরনের যানবাহন চলতে দেখা গেছে। তবে ভারী যানবাহন অন্য দিনের চেয়ে কিছুটা কম রয়েছে। হরতালের মধ্যেই কর্মজীবী মানুষদের কাজে বের হতে দেখা গেছে। অফিস-আদালত, শিক্ষাপ্রতিষ্ঠান, কলকারখানা, দোকানপাট যথারীতি খোলা ছিলো। ১৯ নভেম্বর সন্ধা ৬ ঘটিকা পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

সড়কে দেখা যায়নি বিএনপি-জামায়াতের কোনো প্রিকেটার। হয়নি কোথাও মিছিল-সমাবেশ। অপরদিকে বিএনপির অগ্নিসন্ত্রাস ও দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে জেলা শহরের বেশ কিছু স্থানে শান্তি সমাবেশ করছে পটুয়াখালী জেলা আওয়ামী লীগ ও অংগ সংগঠন।

এদিকে অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে জেলা ও উপজেলার বিভিন্ন পয়েন্টে পয়েন্টে। এ ছাড়া সড়কে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মহড়া রয়েছে। হরতালে সড়কে শান্তি-শৃঙ্খলা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ দেখা গেছে।

পটুয়াখালী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শামিম আহম্মেদ বলেন, হরতালে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। হরতালে জনগণের স্বাভাবিক জীবনযাত্রা নষ্ট করা যাবে না। এ ব্যাপারে পটুয়াখালীর সাধারন জনগণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশে থেকে সর্বাধিক সহযোগীতা করেন। তবে যদি কেউ কোনও রকম বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করে তাহলে প্রতিহত করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ