• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

হরতাল সমর্থনে রামগতি পৌরসভা বিএনপির মিছিল ও সড়ক অবরোধ/দৈনিক ক্রাইম বাংলা।। 

হাবিবুর রহমান।। / ২৪০ পঠিত
আপডেট: সোমবার, ২০ নভেম্বর, ২০২৩

হাবিবুর রহমান,লক্ষীপুর প্রতিনিধি।।

বিএনপির ডাকা টানা ৪৮ ঘন্টা হরতালের দ্বিতীয় দিনে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে লক্ষীপুর জেলার রামগতি পৌরসভা বিএনপির নেতাকর্মীরা।

আজ সোমবার (২০ নভেম্বর) সকালে রামগতি পৌরসভার জমিদার হাট বাজার সংলগ্ন মহিলা কলেজ রোডে মিছিলটি বের করে পরে রাস্তায় আগুন জ্বালিয়ে কিছুক্ষণের জন্য রাস্তা অবরোধ করে নেতাকর্মীরা।

একজন নেতাকর্মী সূত্রে জানা যায় স্থানীয় বিএনপির সাবেক এমপি আলহাজ্ব এবিএম আশরাফ উদ্দিন নিজানের নির্দেশে উক্ত মিছিলের আয়োজন করে রামগতি পৌরসভা বিএনপি।

মিছিলে উপস্থিত ছিলেন ছাত্রদলের ঢাকা পূর্ব মহানগর আহ্বায়ক সদস্য মুশফিকুর রহমান আবির,  রামগতি পৌর ছাত্রদলের আহ্বায়ক শাহজাদা প্রিন্স,আ.স.ম আব্দুরব সরকারী কলেজ ছাত্রদলের আহ্বায়ক আব্বাস, যুগ্ম আহ্বায়ক সজিব পাটোয়ারী,যুব নেতা আলম আওলাদার,যুবনেতা আব্দুল বাসেত,টিটুসহ পৌর সভার বিভিন্ন ওয়ার্ডের রামগতি উপজেলা বিএনপির সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা

পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে তাৎক্ষণিক মিছিলকারীরা স্থান ত্যাগ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ