• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

পটুয়াখালী-৪ আসনে জাসদ’র মনোনয়নপত্র জমা দিলেন সাংবাদিক মিঠু/দৈনিক ক্রাইম বাংলা।। 

মোঃ নাহিদুল হক, কলাপাড়া(পটুয়াখালী)থেকে / ২৩২ পঠিত
আপডেট: মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৪ আসনে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ’র মশাল মার্কার মনোনয়ন পত্র জমা দিয়েছেন কলাপাড়া উপজেলা জাসদ সভাপতি সাংবাদিক বিশ্বাস শিহাব পারভেজ মিঠু।
মঙ্গলবার দুপুরে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ কেন্দ্রীয় কার্যালয়ের কর্নেল তাহের মিলনায়তনে মনোনয়ন বোর্ডের কাছে তার মনোনয়ন পত্র জমা দেওয়া হয়। এ সময় উপজেলা জাসদ সাধারণ সম্পাদক উত্তম দাস সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।এর আগে সোমবার জাসদ কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাংসদ শিরিন আখতার’র কাছ থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেন তিনি।
বিশ্বাস শিহাব পারভেজ মিঠু কলাপাড়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সদস্য, নির্ভীক গণমাধ্যম, জাসদ কলাপাড়া উপজেলা শাখার সভাপতি।তিনি বলেন, ১১৪ পটুয়াখালী-৪ নির্বাচনী এলাকা কলাপাড়া-রাঙাবালী-মহিপুর ও কুয়াকাটার সর্বস্তরের জনগণের সাথে আছি, পাশে থাকতে চাই। আগুন সন্ত্রাসের অপশক্তিকে প্রতিহত করতে সাংবিধানিক সংকট উত্তরনে ৭ জানুয়ারী ২০২৪ সারাদিন
মশাল মার্কায় ভোট দিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ