• সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি কার্যালয়ের কাছে পরপর বিস্ফোরণ, গাংনীতে আতঙ্ক সংঘাত নয়, সমঝোতার রাজনীতিতে দেশ এগিয়ে নিতে হবে ঢাকার চারপাশের নদী রক্ষায় দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতিসংঘ সম্মেলনে রোহিঙ্গা সংকট ও জাতীয় স্বার্থকে গুরুত্ব দেওয়ার কথা জানালেন শামা ওবায়েদ জাতিসংঘে নতুন বাংলাদেশের বার্তা নিয়ে যাবেন প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির জনগণের অধিকার প্রতিষ্ঠায় রাজপথ-সংসদে আন্দোলনের ঘোষণা শফিকুর রহমানের কলাপাড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ঘিরে প্রস্তুতি সভা মির্জা ফখরুল রাষ্ট্রপতি, রিজভী ভারপ্রাপ্ত মহাসচিব: সাতক্ষীরায় বিএনপির আনন্দ মিছিল ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়ে ইনোভেশন হাব ও স্টার্টআপ ইকোসিস্টেম গড়তে চায় সরকার: মাহ্দী আমিন

ঐতিহাসিক ইডেন গার্ডেন, করোনা যুদ্ধে শামিল হচ্ছে কলকাতার।

রিপোর্টার: / ৪২৯ পঠিত
আপডেট: শনিবার, ১১ জুলাই, ২০২০

খেলাধুলা ডেস্কঃ ভারতের প্রথম স্টেডিয়াম হিসেবে মুম্বাইয়ের ওয়াংখেড়েতে কোয়ারেন্টাইন সেন্টার হওয়ার কথা ছিল। কিন্তু মহারাষ্ট্র সরকার তার অনুমতি দেয়নি। তবে করোনা যুদ্ধে শামিল হওয়ার প্রস্তাব পেয়ে আর দেরি করেনি ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি)।কলকাতা পুলিশের পক্ষ থেকে সিএবির ইডেনের গ্যালারির কিছু অংশ কোয়ারেন্টাইন সেন্টার করার অনুমতি দেওয়া নিয়ে আবেদন করা হয়েছিল। সেই আবেদনে সাড়া দিয়েছে সিএবি। করোনা কোয়ারেন্টাইনের জন্য খুলে দেওয়া হচ্ছে ইডেন গার্ডেন।

জানা গেছে, ইডেনের হাইকোর্ট প্রান্তের চারটি গ্যালারির নিচে ই, এফ, জি, এইচ ব্লকের ফাঁকা জায়গা আপাতত ব্যবহার করা হবে। অদূর ভবিষ্যতে আরো জায়গার প্রয়োজন হলে জে ব্লকওকরা হতে পারে বলে ইঙ্গিত মিলেছে।শুক্রবার রাতে পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠকের পরই ইডেনকে কোয়ারেন্টাইন সেন্টার করার অনুমতি দিয়ে দেয় সিএবি। এরপর পুলিশের পক্ষ থেকে সিএবি পর্যবেক্ষণে যাওয়া হয়। সেই পর্যবেক্ষণের সময় সিএবি’র প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া এবং সচিব স্নেহাশিস গাঙ্গুলি উপস্থিত ছিলেন বলে জানা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ