• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

বিএনপি নেতা জাহাঙ্গীরসহ ১১ জনের কারাদণ্ড, খালাস ৩৮/দৈনিক ক্রাইম বাংলা

ক্রাইম বাংলা / ১৯৩ পঠিত
আপডেট: বুধবার, ২২ নভেম্বর, ২০২৩

দশ বছর আগে রাজধানীর উত্তরা পূর্ব থানায় নাশকতার মামলায় ঢাকা মহানগর উত্তর যুবদল সাবেক সাধারণ সম্পাদক ও ঢাকা-১৮ আসনের বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য এসএম জাহাঙ্গীরসহ বিএনপির ১১ নেতাকর্মীর ৭ বছরের সশ্রম কারাদণ্ডের রায় ঘোষণা করেছেন আদালত। আজ বুধবার বিকালে ঢাকার দশ নম্বর মহানগর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মামুনুর রহমান সিদ্দিকী এ রায় ঘোষণা করেন। কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেকের দশ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ মাস কারাভোগ করতে হবে। কারাদণ্ড পাওয়া অপর আসামিরা হলেন, উওরা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক এস আই টুটুল, মনির হোসেন, নাজিম, আশরাফুল, মাসুদ, শাহাদত হোসেন, শাহীন, ইঞ্জিনিয়ার ফকরুল, সালাম ও নাইম। একই মামলায় অপরাধ প্রমাণিত না হওয়ায় মামলার অপর ৩৮ জন আসামিকে বেকসুর খালাস প্রদান করেছেন আদালত। ২০১৩ সালের নভেম্বর মাসে উত্তরা পূর্ব থানায় এ মামলা বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করে পুলিশ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ